-
ইউরেনিয়াম মজুদের সীমা মানবে না ইরান: মুখপাত্র
জুন ১৭, ২০১৯ ১৩:৫৯ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই করা পরমাণু সমঝাতা অনুযায়ী ইউরেনিয়াম মজুদের সীমা মেনে চলবে না ইরান। আগামী ২৭ জুন থেকে ইরান এ সিদ্ধান্ত কার্যকর করবে।
-
পরমাণু সমঝোতা ভেঙে গেলে দায়ী থাকবে আমেরিকা: রাশিয়া
জুন ১৩, ২০১৯ ১১:২১ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ বলেছেন, ২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ইরানকে নগ্নভাবে ভয়-ভীতি দেখানো ও ব্ল্যাকমেইল করার পদ্ধতি আমেরিকাকে বন্ধ করতে হবে। তিনি আরো বলেছেন, পরমাণু সমঝোতা যদি ভেঙে পড়ে তাহলে তার জন্য আমেরিকাকে সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে।
-
জার্মান পররাষ্ট্রমন্ত্রীও আসছেন তেহরানে: উদ্দেশ্য পরমাণু সমঝোতা 'বাঁচানো'
জুন ০৭, ২০১৯ ১৬:০০জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হিইকো মাস ইরানের পরমাণু সমঝোতা রক্ষার বিষয় নিয়ে কথা বলতে আগামী সপ্তায় তেহরানে আসছেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ খবর দেয়া হয়েছে।
-
পরমাণু সমঝোতা বাস্তবায়নই উত্তেজনা কমানোর একমাত্র পথ: চীন
মে ২৩, ২০১৯ ১০:০৬চীন বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যে যে সামরিক উত্তেজনা বিরাজ করছে তা কমানোর একমাত্র পথ হচ্ছে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা।
-
ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকির নিন্দা জানাল বলিভিয়া
মে ২১, ২০১৯ ১৪:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকির নিন্দা জানিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। একইসঙ্গে আমেরিকা মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের যে তৎপরতা চালাচ্ছে তারও নিন্দা জানান তিনি। গতকাল সোমবার এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট মোরালেস এ নিন্দা জানান বলে কিউবা ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেনসা ল্যাটিনা জানিয়েছে।
-
সংঘাত নয়, ইরানের সঙ্গে সংলাপ চায় ইউরোপ: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
মে ১৯, ২০১৯ ১৩:১৯জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সংঘাত নয় বরং সংলাপ চায় ইউরোপীয় ইউনিয়ন। তিনি বলেন, অব্যাহতভাবে বাগাড়ম্বর ও উসকানি প্রত্যাখ্যান করে যাবে এ জোট এবং এর বিপরীতে ইউরোপ সংলাপের মাধ্যমে ইরানের সঙ্গে পরমাণু বিরোধ নিরসনের চেষ্টা করবে।
-
পরমাণু সমঝোতা রক্ষা করা হবে: জাতিসংঘ মহাসচিবের আশা
মে ০৯, ২০১৯ ০৯:৩৩জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা হলো বিরাট বড় কূটনৈতিক অর্জন। মার্কিন সরকার নিজেকে প্রত্যাহার করে নিলেও আন্তর্জাতিক এ সমঝোতা রক্ষা করা হবে বলে তিনি আশা করেন।
-
পরমাণু সমঝোতায় ফিরে আসুন: আমেরিকাকে ইউরোপের ২২ বিশেষজ্ঞ
মে ০৯, ২০১৯ ০৯:০০২০১৫ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য ইউরোপের ২২ জন নিরাপত্তা বিশেষজ্ঞ আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। গত বছরের ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন এবং ইরানেরে বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।
-
ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে: আবার নিশ্চিত করলেন আমানো
নভেম্বর ১০, ২০১৮ ০৩:০৩পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ইরান পুরোপুরি মেনে চলছে বলে আবার নিশ্চিত করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো। তিনি গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেছেন, ইরান বর্তমানে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে যাচ্ছে।
-
আদালতের রায় ইরানের পক্ষে; কোণঠাসা আমেরিকা: রয়েছে প্রতিশোধ নেয়ার আশঙ্কা
অক্টোবর ০৪, ২০১৮ ১৩:২৫হেগের আন্তর্জাতিক আদালত এক ঐতিহাসিক রায়ে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।