• কোনো আলোচনায় সরকার দেশের স্বার্থ পরিত্যাগ করবে না: ইরানি প্রেসিডেন্ট

    কোনো আলোচনায় সরকার দেশের স্বার্থ পরিত্যাগ করবে না: ইরানি প্রেসিডেন্ট

    আগস্ট ২২, ২০২২ ০৬:২৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, কোনো আলোচনায় তেহরান সরকার জনগণের স্বার্থ পরিত্যাগ করবে না।

  • সমুদ্রসীমা নির্ধারণের সঙ্গে ইরান চুক্তির কোনো সম্পর্ক নেই: হিজবুল্লাহ

    সমুদ্রসীমা নির্ধারণের সঙ্গে ইরান চুক্তির কোনো সম্পর্ক নেই: হিজবুল্লাহ

    আগস্ট ২০, ২০২২ ০৪:৪৯

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার সঙ্গে ইসরাইল-লেবানন বিরোধের কোনো সম্পর্ক নেই। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে লেবাননের সমুদ্রসীমা নির্ধারণের বিরোধ আলাদাভাবে মীমাংসা করতে হবে।

  • ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চুক্তির সম্ভাবনা প্রবল: রাশিয়া

    ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চুক্তির সম্ভাবনা প্রবল: রাশিয়া

    আগস্ট ২০, ২০২২ ০৪:৪৫

    একজন রুশ কূটনীতিক জানিয়েছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে তা থেকে একটি চুক্তি বের করে আনার সম্ভাবনা প্রবল হয়েছে। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ও ইরান সংক্রান্ত আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ তথ্য জানিয়েছেন।

  • সব ইস্যুতে সমঝোতা না হওয়া পর্যন্ত দীর্ঘস্থায়ী ভালো চুক্তি হবে না

    সব ইস্যুতে সমঝোতা না হওয়া পর্যন্ত দীর্ঘস্থায়ী ভালো চুক্তি হবে না

    আগস্ট ১৯, ২০২২ ০৪:১৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সব বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত কোনো ভালো এবং দীর্ঘ স্থায়ী চুক্তি হতে পারে না। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর আল-বুসাইদির সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ফোন আলাপে আব্দুল্লাহিয়ান এ কথা বলেন।

  • আটক ইরানিদের অবিলম্বে মুক্তি দিতে হবে:  ওয়াশিংটনকে তেহরান

    আটক ইরানিদের অবিলম্বে মুক্তি দিতে হবে: ওয়াশিংটনকে তেহরান

    আগস্ট ১৮, ২০২২ ১২:২৩

    ইরানের বিচার বিভাগের মানবাধিকার পরিষদের সচিব কাজেম গারিব আবাদি বলেছেন, অন্যায়ভাবে ইরানি নাগরিক গ্রেপ্তারের পথ থেকে আমেরিকাকে সরে আসতে হবে, আটক ইরানিদের দ্রুত মুক্তি দিতে হবে। তিনি আজ (বৃহস্পতিবার) টুইটার বার্তায় এ কথা বলেছেন।

  • রেড লাইন মানলে এবং অর্থনৈতিক সুবিধা নিশ্চিত হলে পরমাণু চুক্তি হবে

    রেড লাইন মানলে এবং অর্থনৈতিক সুবিধা নিশ্চিত হলে পরমাণু চুক্তি হবে

    আগস্ট ১৮, ২০২২ ০৮:১৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তেহরানের রেড লাইনের প্রতি যদি সম্মান দেখানো হয় এবং অর্থনৈতিক সুবিধাগুলো নিশ্চিত করা হয় তাহলে ২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনর্বহাল করা হবে।

  • ইইউর প্রস্তাবের জবাব দিয়েছে ইরান পর্যালোচনা চলছে: মুখপাত্র

    ইইউর প্রস্তাবের জবাব দিয়েছে ইরান পর্যালোচনা চলছে: মুখপাত্র

    আগস্ট ১৭, ২০২২ ০২:৫৪

    ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পক্ষ থেকে যে খসড়া প্রস্তাব দেয়া হয়েছিল তেহরান তার জবাব দিয়েছে বলে নিশ্চিত করেছে ইইউ। এটি বলেছে, পরমাণু সমঝোতার অন্যান্য পক্ষের পাশাপাশি আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানের জবাব পর্যালোচনা করে দেখা হচ্ছে।

  • আমেরিকার পরমাণু সমঝোতা ত্যাগ কঠিন করতে চায় ইরান: উপদেষ্টা

    আমেরিকার পরমাণু সমঝোতা ত্যাগ কঠিন করতে চায় ইরান: উপদেষ্টা

    আগস্ট ১৭, ২০২২ ০২:৪৫

    আমেরিকা যদি আবার কখনও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে চায় তাহলে সে কাজটি যেন সহজ না হয় সে চেষ্টা করছে ইরান। ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অংশগ্রহণকারী ইরানি আলোচক দলের উপদেষ্টা সাইয়্যেদ মোহাম্মাদ মারান্দি এ তথ্য জানিয়েছেন।

  • সব দেশের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকার আছে: ইরান

    সব দেশের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকার আছে: ইরান

    আগস্ট ১৬, ২০২২ ০৮:৩৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআইয়ের প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকার বিশ্বের সব দেশের রয়েছে এবং বিশ্বের কয়েকটি দেশের চাপ সত্ত্বেও ইরান পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে শুধুমাত্র সেই অধিকার চর্চা করছে।

  • ‘পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় বাধা হবে না রাশিয়া’

    ‘পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় বাধা হবে না রাশিয়া’

    আগস্ট ১৬, ২০২২ ০৪:৪৫

    রাশিয়া কখনও ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় বাধা হয়ে দাঁড়ায়নি এবং ভবিষ্যতেও বাধা দেবে না। একথা বলেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি এবং ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ।