• আমেরিকা বাস্তববাদী হলে একটি ভালো ও টেকসই চুক্তি সম্ভব: ইরান

    আমেরিকা বাস্তববাদী হলে একটি ভালো ও টেকসই চুক্তি সম্ভব: ইরান

    জুলাই ২৭, ২০২২ ০১:৪৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সরকার বাস্তববাদী হলে ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার ব্যাপারে একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষর করা সম্ভব। মঙ্গলবার রাতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমাদ নাসের আস-সাবাহর সঙ্গে এক টেলিফোনালাপে তিনি ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানান। ইরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি মেনে চলছে বলেও জানান আব্দুল্লাহিয়ান।

  • পরমাণু সমঝোতা পুনর্বহাল না করা পর্যন্ত আইএইএ'র ক্যামেরা বন্ধ থাকবে: ইরান

    পরমাণু সমঝোতা পুনর্বহাল না করা পর্যন্ত আইএইএ'র ক্যামেরা বন্ধ থাকবে: ইরান

    জুলাই ২৬, ২০২২ ০৮:৫৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, যতক্ষণ পর্যন্ত ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহাল না হবে ততক্ষণ পর্যন্ত ইরানের পরমাণু স্থাপনায় বসানো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পর্যবেক্ষণ ক্যামেরা বন্ধ থাকবে।

  • আমেরিকাকে ইসরাইলের চেয়ে নিজের স্বার্থ রক্ষায় মনযোগী হতে হবে: ইরান

    আমেরিকাকে ইসরাইলের চেয়ে নিজের স্বার্থ রক্ষায় মনযোগী হতে হবে: ইরান

    জুলাই ২১, ২০২২ ০৬:২৪

    ইরান বলেছে, আমেরিকা যদি ইহুদিবাদী ইসরাইলের স্বার্থের চেয়ে নিজের স্বার্থ রক্ষার প্রতি বেশি মনযোগী হয় তাহলেই ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সফল হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তেহরানে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

  • সামরিক পদক্ষেপ নিয়ে ইরানের পরমাণু শক্তি ধ্বংস করা যাবে না

    সামরিক পদক্ষেপ নিয়ে ইরানের পরমাণু শক্তি ধ্বংস করা যাবে না

    জুলাই ১৯, ২০২২ ১৫:৫২

    ইহুদিবাদী ইসরাইল শেষ পর্যন্ত স্বীকার করলো-সামরিক পদক্ষেপ নিয়ে ইরানের পরমাণু শক্তি ধ্বংস করা যাবে না। ইসরাইলের সামিরক বাহিনীর চিফ অব স্টাফ এই বাস্তবতা স্বীকার করেছেন।

  • পরমাণু অস্ত্র তৈরির সামর্থ্য থাকার অর্থ তৈরি করা নয়: রাশিয়া

    পরমাণু অস্ত্র তৈরির সামর্থ্য থাকার অর্থ তৈরি করা নয়: রাশিয়া

    জুলাই ১৮, ২০২২ ০২:৪৯

    রাশিয়া বলেছে, ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না তা দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ মন্তব্য করেছেন।

  • পরমাণু অস্ত্র তৈরি সক্ষমতা রয়েছে কিন্তু সিদ্ধান্ত নেই:  খাররাজি

    পরমাণু অস্ত্র তৈরি সক্ষমতা রয়েছে কিন্তু সিদ্ধান্ত নেই: খাররাজি

    জুলাই ১৮, ২০২২ ০১:৪৭

    ইরানের পররাষ্ট্রনীতি বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খাররাজি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেকোনো প্রতিবেশী দেশের পক্ষ থেকে ইরানের জাতীয় নিরাপত্তা হুমকিগ্রস্ত করা হলে তেহরান তার সমুচিত জবাব দেবে।কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোকে ইঙ্গিত করে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।

  • ইরানি জাতির সঙ্গে বলদর্পী ভাষায় কথা বলার অধিকার কারো নেই: প্রেসিডেন্ট

    ইরানি জাতির সঙ্গে বলদর্পী ভাষায় কথা বলার অধিকার কারো নেই: প্রেসিডেন্ট

    জুলাই ১৪, ২০২২ ১৪:১২

    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে দিয়ে বলেছেন, তার দেশ নিজের অধিকার ও যৌক্তিক অবস্থান থেকে পিছু হটবে না এবং ইরানি জাতির সঙ্গে বলদর্পী ভাষায় কথা বলার অধিকার কারো নেই।

  • ইসরাইলের কাণ্ডজ্ঞানহীন যে-কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে: কানয়ানি

    ইসরাইলের কাণ্ডজ্ঞানহীন যে-কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে: কানয়ানি

    জুলাই ১৩, ২০২২ ১০:৫৮

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইহুদিবাদী ইসরাইলের যে-কোনো বোকামিপূর্ণ পদক্ষেপের সমুচিত এবং অনুতপ্ত হবার মতো জবাব দেওয়া হবে। নাসের কানয়ানি চফি আজ এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

  • আমেরিকাকে বাস্তবতা উপলব্ধি করতে হবে: ইতালির পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল্লাহিয়ান

    আমেরিকাকে বাস্তবতা উপলব্ধি করতে হবে: ইতালির পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল্লাহিয়ান

    জুলাই ১২, ২০২২ ০০:৫১

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অর্থনৈতিক সুবিধা পুরোপুরি ভোগ করতে চায়।ইতালি সফরর আব্দুল্লাহিয়ান সোমবার রোমে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী লুয়িগি ডি মায়িওর সঙ্গে এক সাক্ষাতে একথা জানান।

  • ইরান টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি সই করতে চায়: আলী শামখানি

    ইরান টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি সই করতে চায়: আলী শামখানি

    জুলাই ০৭, ২০২২ ০২:২১

    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশ দ্রুততম সময়ের মধ্যে একটি টেকসই ও নির্ভরযোগ্য চুক্তিতে উপনীত হওয়ার জন্যই পাশ্চাত্যের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা শুরু করেছে। ইরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি গতকাল (বুধবার) তেহরানে আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।