-
বুশেহর পরমাণু স্থাপনার উৎপাদন তিনগুণ বাড়ানো হবে: রায়িসি
অক্টোবর ০৯, ২০২১ ০৩:২১ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ তিনগুণ বাড়ানো হবে। তিনি শুক্রবার সশরীরে এই পরমাণু স্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার পর দেশের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গে এক সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন।
-
ভিয়েনা সংলাপের পেছনে সময় নষ্ট করব না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ০৯, ২০২১ ০৩:০১অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তবে একই সঙ্গে তিনি বলেছেন, ওই সংলাপের পেছনে তিনি নিজের সময় নষ্ট করবেন না।
-
সৌদি আরব ও ইউরোপীয় দেশগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান
অক্টোবর ০৮, ২০২১ ০৬:১৮ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে কিছু ইউরোপীয় দেশ ও সৌদি আরব যে অভিযোগ তুলেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।ইরান বলেছে, যখন আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে গেছে এবং ইউরোপীয় দেশগুলো এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে তখনও একমাত্র যে দেশটি এই সমঝোতা বাস্তবায়ন করেছে সেটি ইরান।
-
আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ০৮, ২০২১ ০৪:০৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফেরার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়। তিনি আরো বলেছেন, আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের যদি পরমাণু সমঝোতায় ফিরে আসার সদিচ্ছা থাকে তাহলে তাদেরকে এই সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।
-
পরমাণু সমঝোতায় ফেরার টিকেট হলো ট্রাম্প আমলের ৮০০ নিষেধাজ্ঞা প্রত্যাহার
অক্টোবর ০৬, ২০২১ ০৬:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, তারা ভিয়েনায় পরমাণু সমঝোতার আলোচনায় ফিরতে চায় তবে তার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তেহরানের বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে।
-
অচিরেই ভিয়েনা সংলাপ শুরু হবে বলে ওয়াশিংটনের আশাবাদ
অক্টোবর ০৫, ২০২১ ১৩:৫৭অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শিগগিরই ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পদস্থ মার্কিন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা- এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এ আশা প্রকাশ করেন।
-
ইরান নিশ্চিতভাবে ভিয়েনা সংলাপে ফিরে যাবে তবে...
অক্টোবর ০৫, ২০২১ ০৪:২৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে নিশ্চিতভাবে ফিরে যাবে; তবে এ সংক্রান্ত আগের বৈঠকগুলোর অগ্রগতি ও কাগজপত্র পর্যালোচনা করার পর এর সময় নির্ধারিত হবে।
-
পরমাণু সমঝোতা ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না ইরান
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১৭:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা ছাড়া অন্য কোন কিছু গ্রহণ করবে না। ফ্রান্সের দৈনিক পত্রিকা ‘লা মন্ডে’কে দেয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদে এই মন্তব্য করেন।
-
পরমাণু কর্মসূচি সম্পর্কে মত প্রকাশের অধিকার আমেরিকার নেই: ইরান
সেপ্টেম্বর ২৯, ২০২১ ০৪:০৭জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতা নিয়ে আমেরিকার বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটির পরমাণু স্থাপনাগুলোতে যেসব দেশ সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তাদের পক্ষে এসব স্থাপনায় আইএইএ’র পরিদর্শন নিয়ে মতামত প্রকাশের কোনো অধিকার নেই।
-
রাফায়েল গ্রোসির ভুল তথ্য সম্বলিত প্রতিবেদনের প্রতিবাদ জানাল ইরান
সেপ্টেম্বর ২৮, ২০২১ ০২:৩৪ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি যে ভুল তথ্য প্রকাশ করেছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, আইএইএ যেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করে ইরানকে নিয়ে সৃষ্ট গঠনমূলক পরিবেশ নষ্ট করে না দেয়।