-
বাড়তি প্রটোকল বন্ধের আগে ইরান সফর করতে চান আইএইএ প্রধান
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ০৮:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রতিনিধিদল এতদিন যে আকস্মিকভাবে সফর করার সুযোগ পেত তা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে তেহরান। ওই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে ইরান সফর করতে চান আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
-
চীনের সঙ্গে ইরান বিষয়ক আলোচনার বিষয়বস্তু প্রকাশ করছে না ওয়াশিংটন
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ০২:৫৩চীনের সঙ্গে আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধির পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার বিষয়বস্তু প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
পরমাণু সমঝোতা নিয়ে আবার আলোচনা অসম্ভব: সুইস প্রেসিডেন্টকে রুহানি
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ০২:৪৮ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছে, পরমাণু সমঝোতা বিশ্বের বেশ কয়েকটি দেশের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল।কাজেই এটিতে সংশোধনী আনার লক্ষ্যে আবার এই সমঝোতা নিয়ে আলোচনা করা অসম্ভব এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের বিরোধী।
-
জানালা বন্ধ হওয়ার আগে পরমাণু সমঝোতা ইস্যুতে প্রকৃত উন্নতি ঘটান
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১৫:৫৫আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন ইস্যুতে প্রকৃত উন্নতি ঘটানোর জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা রক্ষা করতে হলে সব পক্ষকে আগামী কয়েক সপ্তাহ সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে হবে।
-
ইরানের ডেডলাইন: পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করল জার্মানি ও ফ্রান্স
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১০:৫৭পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করেছেন। পরমাণু সমঝোতা রক্ষার জন্য গত ডিসেম্বরে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত আগামী ২১ ফেব্রুয়ারি মধ্যে বাস্তবায়ন করা না হলে ইরান সমঝোতার ক্ষেত্রে সহযোগিতা বন্ধ করে দেবে বলে সময়সীমা ঘোষণার পর দুই পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনা করলেন।
-
অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিলে ইরান সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে: রুহানি
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ০৮:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের ওপর থেকে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে তেহরান পরমাণু সমঝোতায় দেয়া সমস্ত প্রতিশ্রুতি আবার বাস্তবায়ন শুরু করবে।
-
পরমাণু সমঝোতায় ফিরুন, পানি আর ঘোলা করবেন না: আমেরিকাকে রাশিয়া
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ০৩:১৩সদিচ্ছার প্রমাণ দেখিয়ে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রস্তুতি ঘোষণা করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল (সোমবার) মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান।
-
আইএইএকে ইরানের আনুষ্ঠানিক চিঠি: ২৩ ফেব্রুয়ারি থেকে প্রটোকল বন্ধ
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ০৩:০৩ইরান আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’র সম্পূরক প্রটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে জানিয়ে দিয়েছে। ওই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি গতকাল (সোমবার) আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে একথা জানিয়েছেন।
-
অন্যরা ব্যর্থ হলে ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন আরো কমাবে
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ১৫:৩৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে যদি অন্য পক্ষগুলো ব্যর্থ হয় তাহলে আইএইএ'র বাড়তি প্রটোকল বাস্তবায়ন করা বন্ধ করে দেবে তেহরান।
-
ইরানকে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে: ব্রিটিশ মন্ত্রী
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ০৩:০৪পশ্চিম এশিয়া ও আফ্রিকা বিষয়ক ব্রিটিশ উপ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লোরলি পরমাণু সমঝোতা মেনে চলার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এই সমঝোতার ব্যাপারে ব্রিটেনসহ ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতিভঙ্গের বিষয়টি চেপে গিয়ে বলেছেন, ইরানের উচিত ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্পর্কে পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি রক্ষা করা।