-
যুদ্ধ কোনো পিকনিক নয়: মোদিকে ভারতের সাবেক গোয়েন্দা প্রধান
ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ১৫:৪২ভারতের সাবেক গোয়েন্দা প্রধান এ. এস. দৌলত বলেছেন, যুদ্ধ কোনো পিকনিক নয়। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি যুদ্ধের চেয়ে জোরদার কূটনৈতিক তৎপরতার পক্ষেই যুক্তি তুলে ধরেছেন।
-
'ইরান-পাকিস্তান সম্পর্ক নষ্টের চেষ্টা করছে সৌদি আরব'
ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ১১:৫৯ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য সাইয়্যেদ হোসেইন নাকাভি হোসেইনি বলেছেন, ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে সৌদি আরব। ইরান-পাকিস্তান সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আজ (রোববার) এ মন্তব্য করেন।
-
চূড়ান্ত যুদ্ধে বিজয়ী হতে সব উপায় অবলম্বন করবে ভারত: দিল্লির প্রতিশ্রুতি
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ১৭:০০ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি পাকিস্তানকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ আখ্যা দিয়ে বলেছেন, এ দেশটির বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে বিজয়ী হতে সব উপায় অবলম্বন করবে নয়াদিল্লি।
-
আমরা শান্তিপ্রিয় জাতি তবে হুমকির মুখে ভীত হব না: পাক সেনাপ্রধান
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ১৬:১৮পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, যদিও পাকিস্তান শান্তিপ্রিয় জাতি কিন্তু কোনো আগ্রাসনের হুমকির মুখে ভীত হবে না বরং যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে।
-
যুদ্ধ চাই না তবে আমরা প্রস্তুত: পাক সেনাবাহিনী
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ১৪:২৭পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকা কোনো প্রমাণ ছাড়াই ভারত ইসলামাবাদকে দোষারোপ করেছে।
-
ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান: ভারতীয় সংবাদ মাধ্যম
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ১০:২২পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করেছে এবং অভিন্ন সীমান্ত অঞ্চলে এ জাতীয় তৎপরতা চলছে। ভারতীয় কোনো কোনো সংবাদ মাধ্যম আজ(শুক্রবার) এ খবর দিয়েছে।
-
পাক সেনাবাহিনীকে ভারতীয় আগ্রাসনের জবাব দেয়ার কর্তৃত্ব দিলেন ইমরান খান
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ০৮:৫৩পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের সেনাবাহিনীকে ভারতীয় বাহিনীর যেকোনো হামলার চূড়ান্ত ও পূর্ণাঙ্গ জবাব দেয়ার কর্তৃত্ব দিয়েছেন।
-
সৌদি আরব পাকিস্তানকে ধ্বংস করতে চায়: জেনারেল সোলায়মানি
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ০৬:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, সৌদি আরব ইসলামাবাদকে যে শত শত কোটি ডলার দিচ্ছে তার পেছনের আসল উদ্দেশ্য হচ্ছে- প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে দিয়ে এই দেশটিকে খণ্ড-বিখণ্ড করা।
-
শান্তি বজায় রাখতে ভারতের প্রতি পাকিস্তানের আহ্বান
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ১৫:৩৭পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য চেষ্টা চালাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাক পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
-
পাক রাষ্ট্রদূতকে তলব করেছে আফগানিস্তান
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ১৩:৫৬আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত জাহিদ নাসরুল্লাহকে তলব করেছে কাবুল সরকার। কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর গতকাল (বুধবার) পাক রাষ্ট্রদূত বলেছিলেন, যদি ভারত সহিংসতা সৃষ্টি করে তাহলে আফগান শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত হবে। তার এ মন্তব্যের প্রতিবাদ জানাতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জাহিদ নাসরুল্লাহকে তলব করল।