-
নওয়াজের সঙ্গে সিনেটর ও আইনজীবীদের দেখা করতে দেয়া হয় নি
জুলাই ১৮, ২০১৮ ০৯:১০পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মারিয়াম নওয়াজের সঙ্গে দলের সিনেটর, কর্মী এবং আইনজীবীদের দেখা করতে দেয়া হয় নি। এর প্রতিবাদে তারা কারাগারের বাইরে কারা পরিদর্শকের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
-
পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সমরাস্ত্র নির্মাণে আগ্রহী ইরান
জুলাই ১৭, ২০১৮ ০১:০৩ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের আগ্রহ প্রকাশ করেন জেনারেল বাকেরি।
-
পাকিস্তান সফরে ইরানি সেনাপ্রধান; মার্কিন সরকারের সমালোচনা
জুলাই ১৬, ২০১৮ ১৬:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা প্রতিষ্ঠা করতে চায় এবং এ অঞ্চলে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার বিরুদ্ধে দেশটির অবস্থান।
-
ইরানের সামরিক বাহিনীর প্রধানের পাকিস্তান সফরের গুরুত্ব
জুলাই ১৬, ২০১৮ ১৩:৩৩ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান কামার বাজওয়ার আমন্ত্রণে সাড়া দিয়ে ইসলামাবাদ সফরে গেছেন।
-
পাকিস্তানের কাছে ৩০টি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করছে তুরস্ক
জুলাই ১৪, ২০১৮ ০৯:২৫পাকিস্তানের কাছে ৩০টি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করার চুক্তি চূড়ান্ত করেছে তুরস্ক। টি-১২৯ মডেলের মাল্টি-রোল হেলিকপ্টার সব ধরনের আবহাওয়ায় তৎপরতা চালাতে পারে।
-
দেশে ফিরেই গ্রেপ্তার হলেন নওয়াজ ও মরিয়ম, লাহোরে বিক্ষোভ
জুলাই ১৩, ২০১৮ ২১:৩১পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম শরিফকে লাহোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। লন্ডন থেকে দেশে ফেরার ঘণ্টাখানেকের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা হয়।
-
পাকিস্তানি নির্বাচনী সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ, প্রার্থীসহ নিহত ১৩০
জুলাই ১৩, ২০১৮ ২০:০৯পাকিস্তানের বেলুচিস্তানে একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক প্রার্থীসহ ১৩০ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে মাসতুং জেলায় এই বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন আরো দুই শতাধিক ব্যক্তি।
-
পাকিস্তানের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করল সেনাবাহিনী
জুলাই ১২, ২০১৮ ০০:৫০পাকিস্তানের সেনাবাহিনী এ খবরের সত্যতা অস্বীকার করেছে যে, আগামী ২৫ জুলাই অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে এই বাহিনী ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ দলকে বিজয়ী করার চেষ্টা করছে। আসন্ন এ নির্বাচন ‘স্বচ্ছ ও নিরপেক্ষভাবে’ অনুষ্ঠানের লক্ষ্যে ভোটের দিন সারাদেশে প্রায় তিন লাখ ৭১ হাজার সেনা মোতায়েন করা হবে বলেও পাক সেনাবাহিনী জানিয়েছে।
-
‘ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চায় পাকিস্তান’
জুলাই ১১, ২০১৮ ১০:০০পাকিস্তান সিনেটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালিম মান্দভিওয়ালা বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চায় তার দেশ। তিনি বলেন, দেশের স্বার্থেই সরকার এ প্রকল্প বাস্তবায়ন করবে।
-
ইরান, রাশিয়া, পাকিস্তান ও চীনা গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠক
জুলাই ১১, ২০১৮ ০৮:৪৭আফগানিস্তানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপস্থিতি ও হুমকির বিষয়টি পর্যালোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠক করেছেন ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তানের গোয়েন্দা বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থার গণমাধ্যম বিভাগের প্রধান সের্গেই ইভানভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।