-
কাকুলের সামরিক একাডেমির সম্প্রসার ঘটছে: লক্ষ্য সিপিইসির নিরাপত্তা
মার্চ ২৫, ২০১৬ ০৭:৩১২৬ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তান সামরিক একাডেমি(পিএমএ) কাকুল’এর ব্যাপক সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র রক্ষায় পাকিস্তান গঠন করছে স্পেশাল সিকিউরিটি ডিভিশন বা এসএসডি এবং এর প্রশিক্ষণের প্রয়োজনে এ সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়।
-
বেলুচিস্তানে ধরা পড়েছে ‘র’এর গুপ্তচর: জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ইসলামাবাদ
মার্চ ২৪, ২০১৬ ২০:৫৫২৪ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের বেলুচিস্তানে প্রদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসি উইং বা ‘র’এর গুপ্তচর ধরা পড়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনী দাবি করেছে। আটককৃত ব্যক্তি ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা এবং ‘র’তে ডেপুটেশনে তৎপর ছিল বলে খবরে দাবি করা হয়েছে।
-
ইরানের সঙ্গে বাণিজ্যে ডলারের পরিবর্তে ইউরো ব্যবহার করবে পাকিস্তান
মার্চ ২৪, ২০১৬ ০৮:২০২৪ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তান ইরানের সঙ্গে বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক- স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) এক বিবৃতিতে ঘোষণা করেছে, পাকিস্তানি ব্যবসায়ীরা যাতে ইরানি পণ্য আমদানির ক্ষেত্রে ডলারের পরিবর্তে ইউরোতে এলসি খুলতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
-
করাচি বন্দরে লোকচক্ষুর আড়ালে ৪ শতাধিক মার্কিন সামরিক যান খালাস
মার্চ ২৩, ২০১৬ ১৮:৪৬২৩ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের করাচি বন্দরে চার শতাধিক মার্কিন সামরিক যান খালাস করা হয়েছে। চলতি মাসের পয়লা তারিখে এ সব গাড়ি খালাস করা হয়। মার্কিন সামরিক বাহিনী এ সব গাড়ি আমদানি করেছে বলে পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির একটি ইংরেজি দৈনিক জানিয়েছে।
-
সার্ক’এর ভারত প্রস্তাবিত উপগ্রহ প্রকল্পে যোগ দেবে না পাকিস্তান
মার্চ ২৩, ২০১৬ ১৮:১৮২৩ মার্চ (রেডিও তেহরান): দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক’এর ভারত প্রস্তাবিত উপগ্রহ প্রকল্পে পাকিস্তান যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এ কথা জানিয়েছেন।
-
কাশ্মির হচ্ছে আমাদের ‘শাহ রগ’: পাকিস্তান দিবসে মামনুন হোসেন
মার্চ ২৩, ২০১৬ ১২:০৭২৩ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন আজ (বুধবার) বলেছেন, তার দেশ কখনোই অস্ত্র প্রতিযোগিতায় জড়ায় নি। বাধ্য না হলে কখনো কোনো যুদ্ধেও জড়াবে না। আজ (বুধবার) রাজধানী ইসলামাবাদে ‘পাকিস্তান দিবসে’র কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
-
পাকিস্তানের তুলনায় ভারতের পরমাণু নিরাপত্তা ব্যবস্থা দুর্বল: প্রতিবেদন
মার্চ ২৩, ২০১৬ ০৬:৪৪২৩ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তানের তুলনায় ভারতের পরমাণু নিরাপত্তা ব্যবস্থা হয়ত দুর্বল তবে পরমাণু উপাদান চুরি যাওয়ার ঝুঁকি ভারতে মধ্যম পর্যায়ে থাকলেও পাকিস্তানে এ ঝুঁকির মাত্রা রয়েছে উচ্চ পর্যায়ে । বিশ্ব জুড়ে পরমাণু নিরাপত্তা সংক্রান্ত এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে।
-
আফগান তালেবানের দলছুট নেতা রাসুলকে আটক করেছে পাকিস্তান
মার্চ ২২, ২০১৬ ১১:২২২২ মার্চ (রেডিও তেহরান): আফগানিস্তান তালেবানের দলছুট নেতা মোল্লা মুহাম্মদ রাসুলকে আটক করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক দুই তালেবান নেতা পাকিস্তানের একটি ইংরেজি দৈনিকের কাছে এ দাবি করেছেন। মোল্লা আখতার মানুসরের বিপরীতে মোল্লা রাসুলকে গত বছরের নভেম্বরের প্রথম দিকে তালেবান নেতা হিসেবে মনোনীত করার দাবি করেছিল তালেবানের একটা অংশ।
-
পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: প্রণব মুখার্জি
মার্চ ২১, ২০১৬ ১৯:৪৩২১ মার্চ (রেডিও তেহরান): ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি বলেছেন, তার দেশ পাকিস্তানের সঙ্গে শান্তি, বন্ধুত্ব এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান দিবসের প্রাক্কালে পাক প্রেসিডেন্ট মামনুন হোসেইনের পাঠানো শুভেচ্ছা বার্তায় এ কথা জানিয়েছেন প্রণব মুর্খাজি।
-
এবার জানান হলো, এপ্রিলে হতে পারে পাক-ভারত সচিব পর্যায়ের বৈঠক
মার্চ ২১, ২০১৬ ০৭:০০২১ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তান এবং ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আগামী মাসে হতে পারে। গত ডিসেম্বরে পরমাণু শক্তিধর দেশ দুইটি সংলাপ পুনরায় শুরুর বিষয়ে সম্মত হয়েছিল। এ সংলাপের রূপরেখা তৈরির বিষয়ে বৈঠকে বসবেন দুই দেশের পররাষ্ট্র সচিবরা।