• ‘পরমাণু কর্মসূচি থেকে পিছিয়ে আসবে না পাকিস্তান’

    ‘পরমাণু কর্মসূচি থেকে পিছিয়ে আসবে না পাকিস্তান’

    মার্চ ০৩, ২০১৬ ০৯:০৬

    ৩ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তান সরকার দেশটির পরমাণু কর্মসূচি থেকে পিছিয়ে আসার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এ সংক্রান্ত পশ্চিমা সংবাদ পত্রে প্রকাশিত খবর নাকচ করে দিয়ে পাক অর্থমন্ত্রী ইশাক দার বলেন, পাকিস্তানের ঋণের পরিমাণ ১০০ ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকলেও পরমাণু কর্মসূচি থেকে পিছাবে না ইসলামাবাদ। পাক সংসদের উচ্চকক্ষে দেয়া বিবৃতিতে এ কথা বলেন তিনি।

  • আফগান তালেবান নেতাদের আশ্রয় দেয়ার কথা স্বীকার করল পাকিস্তান

    আফগান তালেবান নেতাদের আশ্রয় দেয়ার কথা স্বীকার করল পাকিস্তান

    মার্চ ০৩, ২০১৬ ০৮:৫২

    ৩ মার্চ (রেডিও তেহরান): পাকিস্তান সরকার শেষ পর্যন্ত স্বীকার করেছে, আফগান তালেবানের ওপর ইসলামাবাদের প্রভাব রয়েছে; কারণ তাদের নেতারা পাকিস্তানে বসবাস করছেন। বহু বছর ধরে পাকিস্তান একথার সত্যতা অস্বীকার করে আসছিল যে, দেশটিকে অভয়ারণ্য হিসেবে ব্যবহার করছে আফগান তালেবান। এ ছাড়া, আফগানিস্তানে তালেবান জঙ্গিদের বর্বরতা বন্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখতেও ইসলামাবাদ নিজেকে অক্ষম হিসেবে দাবি করে আসছিল।

  • পরমাণু অস্ত্র নিয়ে আমেরিকা ও পাকিস্তানের ভেতরে মতভেদ রয়েই গেছে

    পরমাণু অস্ত্র নিয়ে আমেরিকা ও পাকিস্তানের ভেতরে মতভেদ রয়েই গেছে

    মার্চ ০২, ২০১৬ ১৪:১১

    ২ মার্চ (রেডিও তেহরান): পরমাণু অস্ত্র নিয়ে আমেরিকা ও পাকিস্তানের মধ্যকার মতভেদ রয়েই গেছে। আমরিকায় ৬ষ্ঠ কৌশলগত সংলাপ শেষে যৌথ বিবৃতি দেয়ার কথা থাকলেও মতভিন্নতার কারণে তা সম্ভব হয় নি। অথচ বৈঠক শেষ হয়েছে সোমবার বিকেলে তবে কোনো পক্ষই এ মতভিন্নতার কথা প্রকাশ্যে বলে নি।

  • রুহানির পাকিস্তান সফর: গুরুত্ব পাচ্ছে গ্যাস পাইপলাইন প্রকল্প

    রুহানির পাকিস্তান সফর: গুরুত্ব পাচ্ছে গ্যাস পাইপলাইন প্রকল্প

    মার্চ ০১, ২০১৬ ১৩:৫১

    ১ মার্চ (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির আসন্ন পাকিস্তান সফরে দু দেশের মধ্যকার গ্যাস পাইপলাইন প্রকল্প বিশেষ গুরুত্ব পাবে। সফরে তিনি গ্যাস পাইপলাইন আবার নির্মাণ শুরুর বিষয়ে ইসলামাবাদকে তাগিদ দেবেন বলে খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।

  • সালমান তাসিরের ঘাতক মুমতাজ হোসেইন কাদরির ফাঁসি কার্যকর

    সালমান তাসিরের ঘাতক মুমতাজ হোসেইন কাদরির ফাঁসি কার্যকর

    ফেব্রুয়ারি ২৯, ২০১৬ ০৬:৫১

    ২৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে তার দেহরক্ষী মালিক মুমতাজ হোসেইন কাদরির প্রাণদণ্ড আজ(সোমবার) কার্যকর করা হয়। রাজধানী ইসলামাবাদের কাছে আদিয়ালা কারাগারে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে এ প্রাণদণ্ড কার্যকর করা হয়। স্থানীয় সময় শেষ রাত ৪-৩৫ এ প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে।

  • ‘সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে পাক-ভারত সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ’

    ‘সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে পাক-ভারত সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ’

    ফেব্রুয়ারি ২৮, ২০১৬ ০৮:৩৩

    ২৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, পাকিস্তান এবং ভারতে উভয় দেশের জন্য সন্ত্রাসবাদী একটি হুমকি। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশ দুইটির সহযোগিতা ওই অঞ্চলের জন্য সহায়ক হয়ে উঠবে বলেও জানান তিনি।

  • পাকিস্তানের কাছে এফ-১৬ বিক্রির সিদ্ধান্তে অটল রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

    পাকিস্তানের কাছে এফ-১৬ বিক্রির সিদ্ধান্তে অটল রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

    ফেব্রুয়ারি ২৭, ২০১৬ ০৬:৫২

    ২৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গি বিমান বিক্রির তৎপরতা নিয়ে এগিয়ে যাবে ওয়াশিংটন। সন্ত্রাস বিরোধী অভিযানে এ সব জঙ্গি বিমান ব্যবহার করা হবে বলে ইসলামাবাদ যে দাবি করেছে তা সমর্থন করেছে আমেরিকা।

  • পাক-ভারত সচিব পর্যায়ে বৈঠকের পথে আর কোনো বাধা নেই: ইসলামাবাদ

    পাক-ভারত সচিব পর্যায়ে বৈঠকের পথে আর কোনো বাধা নেই: ইসলামাবাদ

    ফেব্রুয়ারি ২৬, ২০১৬ ০৮:৩৪

    ২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, ইসলামাবাদ –নয়াদিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের তারিখ ঠিক করার পথে আর কোনো বাধা নেই। পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া এ কথা জানিয়েছেন। পাক-ভারত দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু নির্ধারণের জন্য এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

  • সেনাপ্রধানের চাকরি মেয়াদ নিয়ে জারদারির বিবৃতি: এবারে রহস্য সৃষ্টি

    সেনাপ্রধানের চাকরি মেয়াদ নিয়ে জারদারির বিবৃতি: এবারে রহস্য সৃষ্টি

    ফেব্রুয়ারি ২৫, ২০১৬ ০৮:১৮

    ২৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং পিপলস পার্টির কো-চেয়ারপার্সন আসিফ আলী জারদারির একটি বিবৃতি নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের চাকরির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন এবং একে অপরিপক্ক বলে মন্তব্য করেছিলেন জারদারি।

  • ভারতের ক্রমবর্ধমান পরমাণু অস্ত্র-ভাণ্ডার গড়ে তোলায় উদ্বেগ জানাল পাকিস্তান

    ভারতের ক্রমবর্ধমান পরমাণু অস্ত্র-ভাণ্ডার গড়ে তোলায় উদ্বেগ জানাল পাকিস্তান

    ফেব্রুয়ারি ২৫, ২০১৬ ০৬:৩২

    ২৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের পরমাণু বোমা তৈরি এবং মোতায়েনসহ এ সংক্রান্ত সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী শীর্ষ কর্তৃপক্ষ ন্যাশনাল কমান্ড অথরিটি বা এনসিএ ভারতের ক্রমবর্ধমান পরমাণু এবং প্রচলিত অস্ত্র-ভাণ্ডার গড়ে তোলার বিষয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা প্রতি যে কোনো হুমকির যথাযথ জবাব দেয়ার দৃঢ় ঘোষণা দিয়েছে এনসিএ।