• পরমাণু বোমা নিয়ে পাক-ভারত ও ব্রিটেনের বিরুদ্ধে মামলা

    পরমাণু বোমা নিয়ে পাক-ভারত ও ব্রিটেনের বিরুদ্ধে মামলা

    জানুয়ারি ৩০, ২০১৬ ২১:৪৫

    ৩০ জানুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তান, ভারত এবং ব্রিটেনের বিরুদ্ধে জাতিসংঘ সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে’তে মামলা দায়ের করেছে প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র দেশ মার্শাল আইল্যান্ডস । পরমাণু অস্ত্র প্রতিযোগিতা বন্ধে ব্যর্থ হওয়ায় এ তিন দেশের বিরুদ্ধে মামলা করা হয়। ৫৫ লাখ মানুষের দেশ মার্শাল আইল্যান্ডসের রাজধানীর নাম মাজুরো।

  • মার্কিন জেনারেল বললেন, আফগান সন্ত্রাসী দমনে পাকিস্তানের সহযোগিতা চাই

    মার্কিন জেনারেল বললেন, আফগান সন্ত্রাসী দমনে পাকিস্তানের সহযোগিতা চাই

    জানুয়ারি ৩০, ২০১৬ ০৮:৪৭

    ৩০ জানুয়ারি (রেডিও তেহরান): মার্কিন লে. জেনারেল জন উইলিয়াম নিকোলসন বলেছেন, আফগানিস্তানে সন্ত্রাসী দমনে পাকিস্তানের সহযোগিতা নিতে হবে। সিনেটের আর্মড সার্ভিস কমিটির শুনানিতে এ কথা বলেছেন লে জেনারেল নিকোলসন। নিকোলসনকে পুরোপুরি জেনারেল হিসেবে পদোন্নতি দেয়ার এবং আফগানিস্তানে মোতায়েন ন্যাটো ও মার্কিন সেনাপ্রধান হিসেবে নিয়োগের বিষয় চূড়ান্ত করা হয়েছে।

  • সন্ত্রাসের ভিত্তিহীন অভিযোগ তোলার অভ্যাস বাদ দিন: ভারতকে পাকিস্তান

    সন্ত্রাসের ভিত্তিহীন অভিযোগ তোলার অভ্যাস বাদ দিন: ভারতকে পাকিস্তান

    জানুয়ারি ২৯, ২০১৬ ০৬:৫৯

    ২৯ জানুয়ারি (রেডিও তেহরান): ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের ভিত্তিহীন অভিযোগ তোলার অভ্যাস থেকে বিরত থাকার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাক পররাষ্ট্র দফতরের সাপ্তাহিক ব্রিফিং’এ এ আহ্বান জানানো হয়।

  • করাচিতে শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনী সে কোনো পদক্ষেপ নেবে: রাহিল

    করাচিতে শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনী সে কোনো পদক্ষেপ নেবে: রাহিল

    জানুয়ারি ২৮, ২০১৬ ০৬:৩০

    ২৮ জানুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, বন্দর নগরী করাচিতে শান্তি ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে। আর এ ঘোষণার মধ্য দিয়ে তিনি পরিষ্কার ইংগিত দেন যে করাচিতে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের নেতৃত্বাধীন চলমান অভিযান কোনো ভাবেই শিথিল করা হবে না।

  • বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িত ব্যক্তিদের ব্যবস্থা নিতে কাবুলের প্রতি পাক আহ্বান

    বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িত ব্যক্তিদের ব্যবস্থা নিতে কাবুলের প্রতি পাক আহ্বান

    জানুয়ারি ২৬, ২০১৬ ২০:৩১

    ২৬ জানুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িত ব্যক্তিদের আফগানিস্তানের ভূমি ব্যবহারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। এ প্রতিবাদ জানানোর জন্য পাকিস্তানের আফগান চার্জ দ্যা অ্যাফেয়ার্স সৈয়দ আবদুল নাসির ইউসাফিকে আজ(মঙ্গলবার) ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।

  • ২০০০ মেগাওয়াট উৎপাদনে সক্ষম পরমাণু মেগা বিদ্যুৎ কেন্দ্র বসাবে পাকিস্তান

    ২০০০ মেগাওয়াট উৎপাদনে সক্ষম পরমাণু মেগা বিদ্যুৎ কেন্দ্র বসাবে পাকিস্তান

    জানুয়ারি ২৬, ২০১৬ ১৩:৫১

    ২৬ জানুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তান প্রথম পরমাণু মেগা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২০০০ মেগাওয়াট হবে বলে জানিয়েছেন পাক পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। রেডিও পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

  • তালেবান নেতা ফজলুল্লাহর নিহত হওয়ার খবর নিশ্চিত করল না পাকিস্তান

    তালেবান নেতা ফজলুল্লাহর নিহত হওয়ার খবর নিশ্চিত করল না পাকিস্তান

    জানুয়ারি ২৬, ২০১৬ ০৯:০৬

    ২৬ জানুয়ারি (রেডিও তেহরান): নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তানে বা টিটিপি’র নেতা মোল্লা ফজলুল্লাহর নিহত হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা নিশ্চিত করা যায় নি। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

  • আফগান সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে: নওয়াজ শরীফ

    আফগান সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে: নওয়াজ শরীফ

    জানুয়ারি ২৫, ২০১৬ ১৩:৩৪

    ২৫ জানুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, আফগানিস্তানের সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। তিনি আরো বলেছেন, ইসলামাবাদ এবং কাবুল সন্ত্রাসবাদ বিরোধী চুক্তি লঙ্ঘন করছে না। জেনেভা থেকে লন্ডনে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।