• বিশ্ব কুদস দিবস উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদের বিবৃতি

    বিশ্ব কুদস দিবস উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদের বিবৃতি

    এপ্রিল ২৬, ২০২২ ১৯:০৯

    ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার আদায়ের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব কুদস দিবস পালনের প্রাক্কালে মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামি। বিবৃতিতে এই দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য ইরানের সকল নাগরিক, সারাবিশ্বের পার্লামেন্টগুলোর সদস্যবৃন্দ এবং বিশ্বের মুক্তিকামী জনপ্রতিনিধিত্বমূলক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়তে তেল আবিব অক্ষম: মোস্তফা বারগুসি

    প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়তে তেল আবিব অক্ষম: মোস্তফা বারগুসি

    এপ্রিল ২৬, ২০২২ ০৭:০৬

    ফিলিস্তিনের রাজনৈতিক দল ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মোস্তফা বারগুসি বলেছেন, অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের সমস্ত প্রকল্প ব্যর্থ হয়েছে এবং তারা ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে লড়াই করতে অক্ষম।

  • ‘আন্তর্জাতিক আইনে আল-আকসা মসজিদকে সুরক্ষা দিতে হবে’

    ‘আন্তর্জাতিক আইনে আল-আকসা মসজিদকে সুরক্ষা দিতে হবে’

    এপ্রিল ২৬, ২০২২ ০৪:১০

    মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদকে আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষা দেয়ার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি সোমবার রাতে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ক এক বৈঠকে দেয়া ভাষণে এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আল-আকসা মসজিদকে কেন্দ্র করে বড় ধরনের বিপর্যয় এড়াতে এই ঐতিহাসিক স্থাপনাকে আন্তর্জাতিক সুরক্ষা দেয়ার কোনো বিকল্প নেই।

  • আল-আকসা মসজিদ রক্ষায় মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান

    আল-আকসা মসজিদ রক্ষায় মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান

    এপ্রিল ২৫, ২০২২ ০০:৫৫

    পবিত্র রমজান মাসে মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আকসা রক্ষা করতে এগিয়ে আসার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন এই মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানি।তিনি ইরানের আরবি নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

  • ইসরাইলের উন্মত্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ-নিন্দা

    ইসরাইলের উন্মত্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ-নিন্দা

    এপ্রিল ২৪, ২০২২ ১১:৪৫

    পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরাইলের উন্মত্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষোভ এবং নিন্দা জানাতে বিশ্বব্যাপী লাখ লাখ মুসলমান রাজপথে মিছিল করেছেন।

  • মাতৃভূমি মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করলেন ফিলিস্তিনি তরুণরা

    মাতৃভূমি মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করলেন ফিলিস্তিনি তরুণরা

    এপ্রিল ২৪, ২০২২ ০৬:১৬

    সিরিয়ায় অবস্থানরত ফিলিস্তিনি তরুণরা ইহুদিবাদী ইসরাইলি শক্তির হাত থেকে মাতৃভূমি উদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল (শনিবার) সিরিয়ার রাজধানী দামেস্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় তারা এই অঙ্গীকার তুলে ধরেন।

  • ইন্দোনেশিয়ায় ইসরাইল বিরোধী বিক্ষোভ: আগ্রাসন বন্ধের দাবি

    ইন্দোনেশিয়ায় ইসরাইল বিরোধী বিক্ষোভ: আগ্রাসন বন্ধের দাবি

    এপ্রিল ২৩, ২০২২ ১২:০৬

    ইন্দোনেশিয়ার হাজার হাজার মানুষ মুসলিম উম্মাহর প্রথম কেবলা ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাসের প্রতি সমর্থন জানিয়ে এবং সেখানে সম্প্রতি ইসরাইলি আগ্রাসন ও হামলার নিন্দা জানিয়ে রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতা ও অপরাধযজ্ঞ বন্ধের দাবি জানিয়েছেন।

  • সুইডেনে কুরআন পোড়ানো ও আল আকসায় হামলা মেনে নেব না: চরমোনাই পীর

    সুইডেনে কুরআন পোড়ানো ও আল আকসায় হামলা মেনে নেব না: চরমোনাই পীর

    এপ্রিল ২২, ২০২২ ১১:২১

    সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও বায়তুল মোকাদ্দাসের আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।  

  • আরব মন্ত্রীদের ‘জরুরি’ বৈঠক: আল-আকসায় আগ্রাসন বন্ধের আহ্বান

    আরব মন্ত্রীদের ‘জরুরি’ বৈঠক: আল-আকসায় আগ্রাসন বন্ধের আহ্বান

    এপ্রিল ২২, ২০২২ ০৬:১২

    অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরের আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আরব মন্ত্রীরা বৃহস্পতিবার রাতে জর্দানের রাজধানী আম্মানে এক জরুরি বৈঠকে মিলিত হয়ে এ আহ্বান জানান।