-
জোরদার হচ্ছে ফিলিস্তিনিদের প্রতিবাদ : বাড়ছে হতাহতের ঘটনা
ফেব্রুয়ারি ০৭, ২০২০ ১২:৫৭অধিকৃত বায়তুল মোকাদ্দাস ও জর্দান নদীর পশ্চিম তীরে গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষে চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বর্ণবাদী পরিকল্পনা 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র প্রতিবাদ করতে গিয়ে এ সংঘর্ষ বাধে।
-
বেলফোর ঘোষণাকেই 'ডিল অব দ্যা সেঞ্চুরি' নামে পেশ করেছেন ট্রাম্প: মাহমুদ আব্বাস
ফেব্রুয়ারি ০৭, ২০২০ ১১:৫৩ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস বলেছেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী। তিনি বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনের রামাল্লায় সিভিল সোসাইটির প্রতিনিধিদের এক সমাবেশে এ কথা বলেন।
-
২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৫:৪১দখলদার ইসরাইলি সেনারা গুলি করে দুই ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) বায়তুল মুকাদ্দাস শহরের বাব আল আসবাত এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন এক ফিলিস্তিনি তরুণ।
-
কার্টুনিস্টদের দৃষ্টিতে ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি'
ফেব্রুয়ারি ০৪, ২০২০ ১৬:৫৫মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। তবে এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।
-
ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ওআইসি
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৬:০০ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার চলমান দ্বন্দ্ব নিরসনের নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা ‘শতাব্দীর সেরা চুক্তি’ প্রকাশ করেছেন, ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি তা প্রত্যাখ্যান করেছে।
-
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের জন্য কোনো জায়গা হবে না: হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১১:৩৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, স্বীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের কোনো জায়গা হবে না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে বলেন, “এটি বাতিল এবং কোনোভাবেই সফল হবে না।”
-
ট্রাম্পের শান্তি পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: রাশিয়া
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১০:৪২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কথিত ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি নামে যে পরিকল্পনা উপস্থাপন করেছেন তাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাস হওয়া প্রস্তাবের লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া। মার্কিন পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও জোরালো উদ্বেগ প্রকাশ করেছে মস্কো।
-
ট্রাম্পের পরিকল্পনা শান্তির বিরুদ্ধে: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৫:১০আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের নামে যে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি প্রকাশ করেছেন তা প্রকৃতপক্ষে শান্তি-বিরোধী একটি পরিকল্পনা। তিনি বলেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।
-
গোপনে ফিলিস্তিন সফর করেছেন সিআইএ প্রধান
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৪:৩৮মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান জিনা হাসপেল গোপনে অধিকৃত ফিলিস্তিনের রামাল্লাহ শহর সফর করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পর জিনা হাসপেল এই সফর করলেন। ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা ফিলিস্তিনের সমস্ত রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছে।
-
ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি' সবচেয়ে বড় প্রতারণা: পাকিস্তান জামায়াতে ইসলামি
ফেব্রুয়ারি ০২, ২০২০ ০৬:২৯পাকিস্তান জামায়াতে ইসলামির মহাসচিব লিয়াকত বালুচ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ হচ্ছে শতাব্দীর সবচেয়ে বড় প্রতারণা। তিনি বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।