-
মসজিদুল আকসায় আবারও শত শত ইহুদিবাদীর হামলা
অক্টোবর ২০, ২০১৯ ১৩:৩৬মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে চার শতাধিক ইহুদিবাদী। আজ (রোববার) সকালে দখলদার ইসরাইলি সেনাদের সহযোগিতায় এসব উগ্র উপশহরবাসী মসজিদে ঢুকে পড়ে। ইহুদিবাদীদের এই পদক্ষেপকে মসজিদের প্রকাশ্য অবমাননা বলে ঘোষণা করেছে ফিলিস্তিনি নেতারা।
-
ইসরাইলের সব হিসাব-নিকাশ পাল্টে গেছে: ইসলামি জিহাদ
অক্টোবর ১৮, ২০১৯ ১২:৪৪ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, ইসলামী প্রতিরোধ সংগ্রাম ইহুদিবাদী ইসরাইলের সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। তিনি বৈরুতে লেবাননের একদল আলেমের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
ইসরাইলি কারাগারে ফিলিস্তিনিদের ওপর কয় ধরণের নির্যাতন চালানো হয়?
অক্টোবর ০৯, ২০১৯ ১৩:৪৫দখলদার ইসরাইলের কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ওপর নানা কায়দায় নির্যাতন চালানো হয়। এর মধ্যে ৮০ ধরণের নির্যাতনের বিষয়ে জানতে পেরেছে মানবাধিকার কর্মীরা।
-
হামাস ও ইসলামি জিহাদ হচ্ছে একই দেহের দুই আত্মা: ইসমাইল হানিয়া
অক্টোবর ০৯, ২০১৯ ০৮:১৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনের হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন হচ্ছে একই দেহের দু’টি আত্মা। তিনি ইসলামি জিহাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কথা বলেন।
-
আমরা আগের চেয়ে শক্তিশালী, সংগ্রাম চলবে: ফিলিস্তিনের ইসলামি জিহাদ
অক্টোবর ০৮, ২০১৯ ১৩:৪০ইরানে নিযুক্ত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবুশরিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম কখনোই থামবে না। কিন্তু লজ্জার বিষয় হলো কয়েকটি বৃহৎ আরব দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের কাছে হাত পেতেছে।
-
সশস্ত্র প্রতিরোধই অধিকার আদায়ের একমাত্র উপায়: জিহাদ আন্দোলন
অক্টোবর ০৬, ২০১৯ ০৪:১৪ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালে সতর্ক করে দিয়ে বলেছেন, ফিলিস্তিনের প্রতি ইঞ্চি ভূমি ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে মুক্ত না করা পর্যন্ত তাদের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন চলবে। ইসলামি জিহাদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
প্রতিষ্ঠা বার্ষিকীতে সমরাস্ত্র প্রদর্শন করল ফিলিস্তিনের ইসলামি জিহাদ
অক্টোবর ০৪, ২০১৯ ১৪:৩৭ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন 'ইসলামি জিহাদ' এর কুদস ব্রিগেড ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজে অস্ত্র প্রদর্শন করেছে।
-
নয়া ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ফিলিস্তিনিরা
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ১৪:০৩ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন 'আল মুকাভিমা আশ শা'বিয়া'র সামরিক শাখা 'নাসের সালাউদ্দিন ব্রিগেড' একটি নতুন ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে। সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়া ক্ষেপণাস্ত্র 'আইকিউ-টুয়েন্টি ফাইভ' নামের ক্ষেপণাস্ত্রটি উদ্বোধন করা হয়।
-
ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগে হামাসের সমর্থন ঘোষণা
সেপ্টেম্বর ২৭, ২০১৯ ০৮:২৪ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ সংগঠনগুলো নিজেদের মধ্যে মতপার্থক্য নিরসনের লক্ষ্যে সম্প্রতি যে প্রস্তাব উত্থান করেছে তার প্রতি ‘নিঃশর্ত ও পূর্ণ’ সমর্থন ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিষয়ে জাতিসংঘের নিরব ভূমিকা: রুহানির নিন্দা
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১২:২৪ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে ইরানি জনগণের ওপর আমেরিকা যে অপরাধযজ্ঞ চালাচ্ছে সে বিষয়ে জাতিসংঘ নিরব ভূমিকা পালন করায় সংস্থাটির কড়া সমালোচনা করেছেন তিনি। একইসঙ্গে তেহরানের বিরুদ্ধে মার্কিন সন্ত্রাসবাদের বিষয়ে নিরবতা ভেঙে দায়িত্বশীল ভূমিকা পালন করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন রুহানি।