নয়া ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ফিলিস্তিনিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i74101-নয়া_ক্ষেপণাস্ত্র_উদ্বোধন_করল_ফিলিস্তিনিরা
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন 'আল মুকাভিমা আশ শা'বিয়া'র সামরিক শাখা 'নাসের সালাউদ্দিন ব্রিগেড' একটি নতুন ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে। সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়া ক্ষেপণাস্ত্র 'আইকিউ-টুয়েন্টি ফাইভ' নামের ক্ষেপণাস্ত্রটি উদ্বোধন করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ১৪:০৩ Asia/Dhaka
  • নয়া ক্ষেপণাস্ত্র
    নয়া ক্ষেপণাস্ত্র

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন 'আল মুকাভিমা আশ শা'বিয়া'র সামরিক শাখা 'নাসের সালাউদ্দিন ব্রিগেড' একটি নতুন ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে। সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়া ক্ষেপণাস্ত্র 'আইকিউ-টুয়েন্টি ফাইভ' নামের ক্ষেপণাস্ত্রটি উদ্বোধন করা হয়।

সংগঠনটির একজন শহীদের নামের আদ্যক্ষর অনুযায়ী এর নামকরণ করা হয়েছে। নাসের সালাউদ্দিন ব্রিগেড জানিয়েছে, নয়া ক্ষেপণাস্ত্রটির পাল্লা হচ্ছে ২৫ কিলোমিটার এবং এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ফিলিস্তিনের 'আল মুকাভিমা আশ শা'বিয়া' এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। মার্কিন 'ডিল অব দ্য সেঞ্চুরি' ফিলিস্তিনিদের স্বপ্ন ধ্বংসের চক্রান্ত এবং তা কোনো কাজে আসবে না।

একইসঙ্গে তারা গাজা অবরোধ  প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবারের বিক্ষোভ অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে।#

পার্সটুডে/এসএ/৩০      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।