-
ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি যুবক শহীদ
জুলাই ২২, ২০১৭ ১৫:৫৩জর্দান নদীর পশ্চিম তীরে রামাল্লার কাছে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছে।
-
পশ্চিম তীরে আরো সেনা পাঠিয়েছে ইসরাইল
জুলাই ২২, ২০১৭ ১৩:১৯অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আরো সেনা পাঠিয়েছে ইহুদিবাদী ইসরাইল। পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ এবং ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড চালানো নিয়ে যখন দু পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছে তখন ইসরাইল এ পদক্ষেপ নিল।
-
ইসরাইলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করেছেন মাহমুদ আব্বাস
জুলাই ২২, ২০১৭ ০৭:২৯ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পবিত্র আাল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের অবসান না হওয়া পর্যন্ত এ যোগাযোগ বন্ধ থাকবে।
-
বায়তুল মুকাদ্দাসে ইসরাইলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি শহীদ
জুলাই ২১, ২০১৭ ১৯:২৪ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে নামাজ আদায়ের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে ইহুদিবাদী ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীরা আজ (শুক্রবার) আবার গুলি চালিয়েছে। এতে অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া, আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে আহত এক ফিলিস্তিনিও আজ মারা গেছে।
-
৫০ বছরের নীচের বয়সি ফিলিস্তিনিরা আল কুদস শহরে ঢুকতে পারবে না: ইসরাইল
জুলাই ২১, ২০১৭ ১২:৪৭ইহুদিবাদী ইসরাইল কর্তৃপক্ষ পবিত্র জুমা নামাজ আদায় করতে আসা ৫০ বছরের নীচের বয়সি ফিলিস্তিনিদেরকে জেরুজালেম আল কুদসের পুরাতন শহরে প্রবেশে বাধা দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইসলামের তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান আল আকসা মসজিদ মুসলমানদের কাছে হারাম আল শরিফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত।
-
ইসরাইল অধিকৃত ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করছে: জাতিসংঘ প্যানেল
জুলাই ১৮, ২০১৭ ১৪:৪০অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষ প্যানেল। একই সঙ্গে ইসরাইলি কর্তৃপক্ষ যেভাবে ফিলিস্তিনিদের ওপর কঠোর দমনপীড়ন চালাচ্ছে এবং বিনা বিচারে কারাগারে আটকে রাখছে তারও নিন্দা জানিয়েছে সংস্থাটি।
-
আল-আকসা মসজিদে আবারো ইসরাইলি সেনাদের হামলা: আহত ১৮ ফিলিস্তিনি
জুলাই ১৭, ২০১৭ ১২:৪১ইহুদিবাদী ইসরাইলের সেনারা আল আকসা মসজিদের প্রবেশপথে ফিলিস্তিনি মুসল্লীদের ওপর আবারো বর্বরোচিত হামলা চালিয়েছে। এতে ১৮ জন্য আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
-
পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করল ইসরাইলি সেনারা
জুলাই ১৬, ২০১৭ ১৩:৩৪অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা বাহিনী আবারো আরেক ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করেছে। ইসরাইলি বাহিনীর ওপর সরাসরি গুলি চালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয় বলে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে।
-
আল-আকসা মসজিদ বন্ধের পরিণত হবে ভয়াবহ: ইরান
জুলাই ১৬, ২০১৭ ০১:৪২মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়ায় ইহুদিবাদী ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, এই কাজের ‘পরিণতি ভয়াবহ’ হতে পারে।
-
ইহুদিবাদী অপরাধ: গর্ভবতী ফিলিস্তিনি নারীকে গাড়ি চাপা
জুলাই ০৯, ২০১৭ ২২:১৫অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক উগ্র ইহুদিবাদী ফিলিস্তিনের এক গর্ভবতী নারীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তবে গাড়ির আঘাতে আহত হয়েছেন ওই ফিলিস্তিনি নারী।