-
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৫ বছরের মধ্যে অনুপ্রবেশ মুক্ত হবে: অমিত শাহ
মার্চ ২১, ২০২১ ১৪:১১ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে ৫ বছরের মধ্যে অনুপ্রবেশ মুক্ত হবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (রোববার) এগরায় এক সমাবেশে ওই মন্তব্য করেন।
-
অসমের সাবেক ডেপুটি স্পিকারসহ ১৫ বিজেপি নেতাকে বহিষ্কার করল বিজেপি
মার্চ ১৯, ২০২১ ১৬:০৪ভারতের অসম বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার দিলীপ কুমার পালসহ ১৫ নেতাকে বহিষ্কার করেছে বিজেপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নির্দলীয় প্রার্থী হওয়ায় তাদেরকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
-
বাংলায় তৃণমূল জিতলে বিজেপি ভারতবর্ষ থেকে বিদায় নেবে: মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ ১৯, ২০২১ ১৫:৪৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় তৃণমূল জিতলে বিজেপি ভারতবর্ষ থেকে বিদায় নেবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শুক্রবার) তমলুকে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, আর নির্বাচন এলে ক্যাশ বেলুন: মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ ১৮, ২০২১ ১৬:৪১ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমালোচনা করে বলেছেন, বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, আর নির্বাচন এলে ক্যাশ বেলুন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বৃহস্পতিবার) গড়বেতায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
অসমে বদরউদ্দিন আজমলের এআইইউডিএফের পক্ষ থেকে কঠিন চ্যালেঞ্জের আশঙ্কা বিজেপির
মার্চ ১৬, ২০২১ ১৬:৩৪ভারতের অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি বলেছে যে রাজ্যের কংগ্রেস নয়, বরং অন্য কোনও দলের থেকে বেশি হুমকি রয়েছে। বিজেপির মতে, রাজ্যে মাওলানা বদরউদ্দিন আজমলের ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ)--এর পক্ষ থেকে তারা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বিজেপি নেতা ও রাজ্যের প্রভাবশালী মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সম্প্রতি বলেছেন, অন্যান্য আঞ্চলিক দলের চেয়ে আজমল সবসময়ই ফ্যাক্টর হয়েছে।
-
দিল্লির বিজেপি নেতারা বাংলা জানে না, ‘সোনার বাংলা’ উচ্চারণ করতে পারে না : অভিষেক
মার্চ ১৬, ২০২১ ১৫:১৮সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি’র সমালোচনা করে বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী একদিনে বলছেন আত্মনির্ভর ভারতের কথা, অন্যদিকে, চাচ্ছেন দিল্লির স্তাবকতা করে পুরুলিয়ার মানুষ, জঙ্গলমহলের মানুষ বেঁচে থাকুক। এই লড়াইটা তাদের বিরুদ্ধে গর্জে ওঠার লড়াই।’ রাজ্য আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) বিকেলে পুরুলিয়ায় এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা : মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ ১৫, ২০২১ ১৫:১২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘আগে দিল্লী সামলা তারপরে দেখিস বাংলা।’ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বলরামপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
ভারতবর্ষের গতি কমিয়ে দিয়েছেন মোদি: জাভেদ আহমেদ খান
মার্চ ১৩, ২০২১ ১৫:২৭ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও তৃণমূল নেতা জাভেদ আহমেদ খান বলেছেন, ‘ভারতবর্ষের গতি কমিয়ে দিয়েছে মোদি। কৃষকদের বিরুদ্ধে কালো আইন পাশ করেছে মোদি সরকার। তার বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে হবে।’ রাজ্য আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) গরুর গাড়িতে চড়ে রাজধানী কোলকাতার কসবা এলাকায় প্রচার করেন। জাভেদ আহমেদ খান কসবা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন।
-
বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে: যশবন্ত সিনহা
মার্চ ১৩, ২০২১ ১৪:১১ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক বিজেপি নেতা যশবন্ত সিনহা তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি আজ (শনিবার) কোলকাতায় তৃণমূল ভবনে তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ও ডেরেক ও’ ব্রায়েনের কাছ থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
-
মমতার ওপর হামলার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ, সড়ক অবরোধ, বিক্ষোভ
মার্চ ১১, ২০২১ ১৪:২৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী বিজেপি’র পক্ষ থেকে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) উভয়পক্ষ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে।