-
বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না: মির্জা ফখরুল
এপ্রিল ০৫, ২০২৪ ১৫:৫০বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না। মনে হয় না, এটা একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের মনে হয়, পুরোপুরিভাবে একটি আধিপত্যবাদ সরকার আমাদের উপর চেপে বসেছে।’
-
পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা সম্পর্কে সরকার জানে : ওবায়দুল কাদের
এপ্রিল ০৫, ২০২৪ ১৩:৩২পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা নিয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা সম্পর্কে সরকার জানে। সেখানে যৌথ অভিযান চলছে। অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হবে।’
-
বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে যৌথ সাঁড়াশি অভিযান আজ থেকে: র্যাব
এপ্রিল ০৫, ২০২৪ ১২:৩৬বান্দরবানে পাহাড়ের নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে আজ শুক্রবার থেকে যৌথ সাঁড়াশি অভিযান শুরুর কথা জানিয়েছে র্যাব। আজ বেলা ১১টায় র্যাব বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
-
বান্দরবানে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
এপ্রিল ০৪, ২০২৪ ১৩:৫৫বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
-
বাংলাদেশের অর্থনীতিতে আছে ৪ চ্যালেঞ্জ আর ৩ ঝুঁকি: বিশ্বব্যাংক
এপ্রিল ০৩, ২০২৪ ১০:২৯বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে চারটি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার ঘাটতি, আমদানি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের ঝুঁকি। এসব কারণে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে যে চলতি বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে।
-
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত
এপ্রিল ০২, ২০২৪ ১১:৩৫বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।
-
বুয়েট শিক্ষার্থীদের দাবি ও পরীক্ষা নিয়ে উপাচার্য যা বললেন
মার্চ ৩১, ২০২৪ ১৩:৫৭বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি সঠিক না বেঠিক এবং তা সত্য কি না তা যাচাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সঠিক তথ্য জানার জন্য তদন্ত কমিটির প্রতিবেদন পাস না হওয়া পর্যন্ত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
-
পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৩ সেনাসদস্য
মার্চ ৩০, ২০২৪ ১৩:২৯মিয়ানমার সেনাবাহিনীর আরও তিন সদস্য পালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছেন।
-
পশ্চিমবঙ্গের সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সংশয়ে কমিশন কর্মকর্তারা
মার্চ ২৯, ২০২৪ ১৪:২৬ভারতের পাশ্চিমবঙ্গে প্রথম দফায় ৩ আসনের লোকসভা নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
-
মির্জা ফখরুলের কাছে ৮০ ভাগ ‘নির্যাতিত’ নেতা-কর্মীর তালিকা চাইলেন ওবায়দুল কাদের
মার্চ ২৯, ২০২৪ ১৩:৫১বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের একটি বক্তব্যের সমালোচনা করে বলেছেন, তাঁর দলের ৮০ ভাগ ‘নির্যাতিত’ নেতা-কর্মীর তালিকা যেন হাজির করেন।