-
এনআইডি জটিলতায় অবৈধ হয়ে পড়ছেন অনেক প্রবাসী, দূতাবাসের মাধ্যমে সংশোধনের সুযোগ দাবি
নভেম্বর ১১, ২০২৩ ১৫:১৮প্রায় দেড় কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন। তাদের পাঠানো রেমিটেন্স গতিশীল করছে দেশের অর্থনীতির ভিতকে। কিন্তু সেই রেমিটেন্স যোদ্ধারা বিদেশের মাটিতে নানা সমস্যায় ভোগেন বিশেষ করে পাসপোর্ট জটিলতা, পু:ন প্রিন্ট। এর পেছনে জড়িত রয়েছে জাতিয়পরিচয় পত্রের সমস্যা।
-
রেলসেবা পৌঁছালো কক্সবাজারে,আইকনিক রেলস্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নভেম্বর ১১, ২০২৩ ১৪:৪৬দীর্ঘ প্রত্যাশার অবসান ঘটিয়ে এবার রেলসেবা পৌঁছালো পর্যটননগরী কক্সবাজার পর্যন্ত। নবনির্মিত ১০২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত বহুল প্রতীক্ষিত রেললাইন ও কক্সবাজারের ঝিনুক আদলের আইকনিক রেলস্টেশন আজ শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
'দিল্লি-যুক্তরাষ্ট্র আলোচনার পর হাসিনা সরকারের স্বস্তি'
নভেম্বর ১১, ২০২৩ ১৩:২০সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১১ নভেম্বর শনিবারে কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর অনলাইন ভার্সন ও ই পেপারের বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।
-
বিএনপিকে যদি ধ্বংস করে দেয়া হয়, তারপর কি হবে!
নভেম্বর ১০, ২০২৩ ১৮:২৮বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। খুব শিগগিরি তফসিল ঘোষণা হতে যাচ্ছে। এরমধ্যে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত ও সংঘাতময় হয়ে উঠেছে। বাংলাদেশে বর্তমানে বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনকে যদি পেশিশক্তি, প্রশাসনিক শক্তি,পুলিশ কিংবা গোয়েন্দা বাহিনী দিয়ে বন্ধ করার চেষ্টা করা হয় তাহলে কিছুই বলার থাকে না। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন সাবেক সেনা কর্মকর্মা ও সাংবাদিক আবু রুশদ।
-
জনপ্রতিনিধির কাজ দাঙ্গা ছড়ানো নয়: অভিষেক বন্দ্যোপাধ্যায়
নভেম্বর ১০, ২০২৩ ১৫:৩৯ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আজ হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, জনপ্রতিনিধির কাজ দাঙ্গা ছড়ানো নয়। ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে সেই বিষয়েও সোচ্চার হয়েছেন।
-
গণতন্ত্রের চেয়ে নির্বাচনের গুরুত্ব বেশি, মাঠ প্রশাসনকে সিইসির নির্দেশনা: বিশ্লেষকের প্রতিক্রিয়া
নভেম্বর ১০, ২০২৩ ১৫:২১নির্বাচনে, ভোটারদের ভোট প্রয়োগের স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
-
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ; বিশ্বনেতাদের ভূমিকা নেয়ার তাগিদ
নভেম্বর ১০, ২০২৩ ১৪:৫৫ফিলিস্তিনে ইসরাইলি দখলদার বাহিনী কর্তৃক গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ (শুক্রবার) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা।
-
'পেট লইয়্যাই বাঁচি না জামিন করমু কীভাবে!'
নভেম্বর ১০, ২০২৩ ১৩:৫৯সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১০ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
১২ ও ১৩ নভেম্বর ফের সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপি-জামায়াতের
নভেম্বর ০৯, ২০২৩ ১৫:০৯বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি ও জামায়াতে ইসলামী আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে। আগামী রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে এই অবরোধ কর্মসূচি পালন করবে দল দুটি।
-
সাধারণের জন্য সামাজিক ব্যবসা, কোন ব্যক্তিগত লাভের উদ্দেশ্য নেই: ড. মুহাম্মদ ইউনূস
নভেম্বর ০৯, ২০২৩ ১৪:২৪গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার উদ্যোগই ব্যক্তিগতভাবে লাভের জন্য তিনি করেন নি। গ্রামীণ ব্যাংক কিংবা অন্য বড় কোনো প্রতিষ্ঠান সব জনগনের জন্য। আজ বৃহস্পতিবার বিকেলে তৃতীয় শ্রম আদালতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে করা মামলার আত্মপক্ষ সমর্থন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ।