-
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর উদ্যোগে চৌদ্দগ্রামে ঈদ উপহারসামগ্রী বিতরণ
এপ্রিল ১৭, ২০২৩ ১৪:৩৪কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের ৪টি হেফজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র পাশাপাশি জগন্নাথ দিঘী ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। বিশিষ্ট শিল্পপতি আহম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
-
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা শুরু, প্রথম দিনে ভীড় কম হলেও দুশ্চি্ন্তা শেষ সময়ের
এপ্রিল ১৭, ২০২৩ ১৪:০৭ঈদ উপলক্ষে বাংলাদেশে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। আজ (সোমবার) ভোর রাত থেকেই ট্রেনে শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তের যাত্রা শুরু। যাত্রীরা শুরুতে নির্বিঘ্ন ট্রেনের সন্তোষ প্রকাশ করলেও চট্টগ্রাম অঞ্চলের কোথাও কোথাও শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া গেছে।
-
পণ্যের দাম কমানো এবং সুষ্ঠু নির্বাচনের দাবি থেকে দৃষ্টি সরাতেই মার্কেটে আগুন: ফখরুল
এপ্রিল ১৭, ২০২৩ ১৪:০০নিত্যপণ্যের দাম কমানো এবং সুষ্ঠু নির্বাচনের দাবি থেকে মানুষের দৃষ্টি অন্যত্র সরাতেই সরকারের লোকজন বিভিন্ন মার্কেটে আগুন লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অথচ তার সম্পূর্ণ দায় সরকার বিএনপির উপর চাপাচ্ছে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।
-
‘‘পুলিশি ঘেরাটোপের মধ্যে যদি কেউ খুন হন, তবে আমজনতার নিরাপত্তা কোথায়?''
এপ্রিল ১৭, ২০২৩ ১২:৩৩সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১৭ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
ক্রমাগত বাড়ছে গরমের উত্তাপ, ধ্বংসের হুমকিতে প্রাণ প্রকৃতি: শংকা জলবায়ু বিশেষজ্ঞর
এপ্রিল ১৬, ২০২৩ ১৪:৪১ষড়ঋতুর বাংলাদেশে এবার চৈত্রের শুরুতে ছিল ঝড়-বাদল। কিন্তু পঞ্জিকায় বৈশাখের পাতা খুলে দিন এগুতে থাকলেও দেখা নেই বৃষ্টি কিংবা ঝড়ের। বাতাস বইছে খরতাপে। দেশের অধিকাংশ এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে নাভিশ্বাস চারদিক। প্রতিদিন তাপপ্রবাহ বিস্তৃত হতে হতে ৪০ ডিগ্রী পার করেছে বেশ কয়েকবার।
-
ঈদে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন করার প্রস্তুতি শেষ
এপ্রিল ১৬, ২০২৩ ১৪:১৪এবারের ঈদ যাত্রায় কেউ বিনা টিকিটে ট্রেন ভ্রমন করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ রোববার রাজধানী ঢাকায় কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করে তিনি বলেন, টিকিটবিহীন তথাকথিত যাত্রীদের আর ট্রেন ভ্রমণের সুযোগ নেই। প্রতিটি যাত্রীকে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি নিতে হবে। টিকিটবিহীন যাত্রী প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থাকবে না।
-
আন্তর্জাতিক আল-কুদ্স দিবসে ঢাকায় সেমিনার ও মানববন্ধন অনুষ্ঠিত
এপ্রিল ১৬, ২০২৩ ১৩:৫৩বাংলাদেশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জাতীয় অধিকার রক্ষার লড়াইয়ে যারা জড়িত, এমন প্রত্যেক জাতির জন্য একটি মাইলফলক হলো আল-কুদস দিবস। আল-কুদসের সাথে শুধু ধর্মীয় অনুভূতি নয়, জড়িত আছে ন্যায় ও অধিকারের প্রশ্ন। মসজিদুল আকসাসহ পবিত্র ভূমিকে যারা অবরুদ্ধ করে রেখেছে, তারা শুধু ইসলাম বিদ্বেষী নয়, তারা মানবতাবিদ্বেষী।
-
যোগীর রাজ্যে ৬ বছরে ১০ হাজার এনকাউন্টার!
এপ্রিল ১৬, ২০২৩ ১১:৩৯সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১৬ এপ্রিল রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
বিএনপিকে রাজনীতির মাঠের বাইরে নিতে চক্রান্তে লিপ্ত সরকার, ব্যবহার করছে দুদককে ফখরুল
এপ্রিল ১৫, ২০২৩ ১৩:৫৭বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার তাদের বিভিন্ন চক্রান্তের হাতিয়ার হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদককে) ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
বিভিন্ন মার্কেটে ধারাবাহিক আগুনের ঘটনা নাশকতা না ভবনের ত্রুটি দায়ী?
এপ্রিল ১৫, ২০২৩ ১৩:৩১বাংলাদেশের অন্যতম বড় মার্কেট বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত না শুকাতেই পুরান ঢাকার নবাবপুরে মার্কেটে আগুন। আবার নিউমার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় উদ্বিগ্ন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক আগুনের ঘটনা ঘটছে। তবে এসব আগুনের ধরন, সময় প্রভৃতি বিশ্লেষণ করে অনেকেই প্রশ্ন করছেন, এসব অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি কোনও নাশকতা?