-
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী: গোলাম পরওয়ার
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১৩:০০বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
-
নতুন রাজনৈতিক দলের নাম 'জাতীয় নাগরিক পার্টি', নেতৃত্বে নাহিদ-আখতার
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১৪:৫০জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি)। দলটির আহ্বায়ক হচ্ছেন সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হচ্ছেন আখতার হোসেন।
-
এমন কিছু করবেন না যাতে এতদিনকার আত্মত্যাগ বিফলে যায়: খালেদা জিয়া
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:০০প্রতিহিংসা ও প্রতিশোধ পথে না গিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
-
সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠন' ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ'-্এর’ আত্মপ্রকাশ
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১৪:৩৫বাংলাদেশে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' থেকে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ'। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন এই ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়।
-
ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১৪:২৮পার্সটুডে - বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ইরানের সমৃদ্ধ সাংস্কৃতিক ও সভ্যতার কথা উল্লেখ করে দেশটির বৈজ্ঞানিক অগ্রগতির প্রশংসা করেছেন।
-
শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন ‘মুক্তিযোদ্ধা': মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:৩৪১৯৭১ সালে যারা রণাঙ্গণে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন শুধু তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন। অন্যান্য যারা দেশ-বিদেশ থেকে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন, বিশ্বজনমত গঠন, কূটনৈতিক সমর্থন অর্জনে কাজ করেছেন তারা হবেন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’।
-
আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:০৩আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
-
চলমান সংস্কারে দৃঢ় সমর্থন জানিয়ে ড. ইউনূসকে জাতিসংঘের মহাসচিবের চিঠি
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১১:০৯বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চিঠিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন তিনি। চিঠিটি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করা হয়েছে।
-
বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, ফুলস্টপ, কোনো ‘ইফ’ এবং ‘বাট’ নাই: সেনাপ্রধান
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১৩:২৯বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান বলেছেন, সেনাপ্রধান বলেন, ‘একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনাসদস্য করেনি। সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত। ফুলস্টপ।
-
'গণ-অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে আমার ভূমিকা বেশি হবে'
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:১৫বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।