-
আনন্দবাজার পত্রিকায় প্রচারিত প্রতিবেদন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন: আইএসপিআর
ডিসেম্বর ২৮, ২০২৪ ১২:১০ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা অনলাইন কর্তৃক প্রচারিত ‘উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে! ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
-
'ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না'
ডিসেম্বর ২৭, ২০২৪ ১৪:০৬বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না।
-
মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির কাজ শুরু
ডিসেম্বর ২৭, ২০২৪ ১৩:২২বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি আজ কাজ শুরু করেছে।
-
বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র জাতির সামনে তুলে ধরা হবে: তদন্ত কমিশন প্রধান
ডিসেম্বর ২৬, ২০২৪ ১৩:৪৪পিলখানায় হত্যার ঘটনা তদন্তে গঠিত কমিশন প্রধান ও বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান বলেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনার সঙ্গে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্রকে জাতির সামনে তুলে ধরা হবে। কোনো রকম বা কারো দ্বারা প্রভাবিত হব না, যেহেতু এটা জাতীয় সমস্যা। হাজার বছরে এমন ঘটনা ঘটেনি যে অল্পসময়ে এত অবিচার ও এত মানুষ নিহত হয়েছেন।
-
নসরুল হামিদের পরিবারের ৬৪ কোটির অবৈধ সম্পদ: দুদকের ৩ মামলা
ডিসেম্বর ২৬, ২০২৪ ১৩:২৭৬৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৩ হাজার ২২২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন মামলাতেই নসরুল হামিদকে আসামি করা হয়েছে।
-
বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ড, 'একসঙ্গে বিভিন্ন স্থানে আগুন লাগা অস্বাভাবিক'
ডিসেম্বর ২৬, ২০২৪ ১১:১৫প্রায় ৬ ঘণ্টা পর বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করেছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
-
কেবল একটা নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি: উপদেষ্টা আসিফ মাহমুদ
ডিসেম্বর ২৫, ২০২৪ ১৪:২০বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, একদফা বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি। শহীদদের স্বজন ও আহতরাও সংস্কারের কথা বলছেন।
-
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২ দিনে ১৬ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
ডিসেম্বর ২৫, ২০২৪ ১৩:০০ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মেঘালয় রাজ্যের পূর্ব খাসিপাহাড় জেলায় অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে আরও তিন বাংলাদেশি ও দুই ভারতীয়কে আটক করেছে।
-
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত ২
ডিসেম্বর ২৪, ২০২৪ ১৪:০৪বাংলাদেশের কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে আগুনে পাঁচ শতাধিক ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
-
হাসিনা-রেহানা পরিবারের আর্থিক লেনদেনের নথি তলব করেছে দুদক
ডিসেম্বর ২৪, ২০২৪ ১২:২১ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে-বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।