-
কোলকাতায় ভাতের দাবিতে হাঁড়ি মাথায় নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল
মার্চ ০৮, ২০২০ ১৪:৫৬ভারতে অর্থনৈতিক মন্দা, এনআরসিসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ফাঁকা হাঁড়ি মাথায় নিয়ে মিছিল করেছে তৃণমূল মহিলা কংগ্রেস। আজ (রোববার) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অভিনব ওই মিছিল অনুষ্ঠিত হয়।
-
এরদোগানের সমালোচনা: তুর্কি পার্লামেন্টে মারামারি (ভিডিও)
মার্চ ০৫, ২০২০ ০৯:৩২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সমালোচনাকে কেন্দ্র করে দেশটির সংসদের সরকারি দল এবং বিরোধী পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার তুরস্কের জাতীয় সংসদের ঘটনা ঘটে।
-
ভারত-বাংলাদেশ মৈত্রী মোটর কার র্যালির সূচনা করলেন মদন মিত্র
মার্চ ০১, ২০২০ ১৯:২১ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁ থেকে ইন্দো-বাংলাদেশ মৈত্রী মোটর কার র্যালির সূচনা করলেন রাজ্যের সাবেক মন্ত্রী মদন মিত্র। ২১ টি সুসজ্জিত গাড়ি এতে অংশ নিয়েছে।
-
দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮, মসজিদে হামলা, মিনারে গেরুয়া পতাকা
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১২:৫৮ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব ইস্যুতে বিরোধের জেরে ভয়াবহ সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে পৌঁছেছে। ভয়াবহ ওই সহিংসতার মধ্যে দিল্লির অশোকনগরে দুর্বৃত্তরা একটি বড় মসজিদে হামলা চালিয়ে মসজিদের মিনারে গেরুয়া পতাকা ঝুলিয়ে দিয়েছে।
-
যে কারণে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১৭:১২পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রাকের যাতায়াত বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। এরফলে কয়েক কোটি টাকার পচনশীল পণ্যবাহী ট্রাক পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ঢোকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে। গতকাল (মঙ্গলবার) সকাল থেকে অচলাবস্থা শুরু হলেও আজ (বুধবার) দিনভর জট না কাটায় ওই সমস্যার সমাধান হয়নি।
-
দিল্লিতে ড্রোন দিয়ে তল্লাসি চালাচ্ছে আইন প্রয়োগকারী বাহিনী(ভিডিও)
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১২:৫৩সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ও উত্তেজনা পরিপ্রেক্ষিতে তল্লাসি চালাতে দিল্লিতে ড্রোন ব্যবহার করছে ভারতীয় আইন প্রয়োগকারী বাহিনী।
-
অবর্ণনীয় বর্বরতা: ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে পিষে দিল ইসরাইলি সেনারা
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ২২:১৪গাজার খান ইউনিসে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর মৃতদেহ বুলডোজার দিয়ে পিষে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। রোববার সকালে ফিলিস্তিনের গাজা-ইসরাইল সীমান্তে ফিলিস্তিনের কয়েক জন নাগরিকের ওপর গুলি করলে ওই ব্যক্তি শহীদ হন। এই ঘটনায় আরও কয়েক জন আহত হন।
-
ইরানের সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ (ভিডিও গ্যালারি)
ফেব্রুয়ারি ২১, ২০২০ ১৪:০৪বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় আজ (শুক্রবার) সকাল আটটায় নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
-
এপার বাংলা-ওপার বাংলা একসাথে চলতে চাই: জ্যোতিপ্রিয় মল্লিক
ফেব্রুয়ারি ২১, ২০২০ ১৩:২১ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠানে ‘সিএএ-এনআরসি-এনপিআর’ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আজ (শুক্রবার) ভারত-বাংলাদেশের পেট্রাপোল-বেনাপোল সীমান্তে ভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
যুব বিশ্বকাপে অনাকাঙ্ক্ষিত ঘটনা: বাংলাদেশ-ভারতের পাঁচ ক্রিকেটারের সাজা
ফেব্রুয়ারি ১১, ২০২০ ০৯:৫৯দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল শেষে বাংলাদেশের উদযাপন ঘিরে তৈরি হয়েছিল যে অনাকাঙ্ক্ষিত পরিস্থতি সৃষ্টি হয়েছিল তা হালকাভাবে নেয়নি আইসিসি। আচরণ বিধির ‘লেভেল থ্রি’ ভঙ্গের দায়ে বাংলাদেশ ও ভারতের মোট পাঁচ ক্রিকেটারকে শাস্তি দিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।