-
'সকল ধর্মের শ্রোতাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে রেডিও তেহরান'
নভেম্বর ১৯, ২০২২ ১১:৪০মহোদয়, প্রথমে জানাই শীতের আমেজমাখা শুভেচ্ছা সকল কলাকুশলীকে। আশা করি সবাই কুশলেই কর্মময় জীবন নিয়ে ব্যস্ত আছেন। আমিও ব্যস্ততার বেড়াজালে আবদ্ধ হয়ে নিষ্পেষিত জীবন যাপন করছি। সময়ের সাথে তালমিলিয়ে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছি।
-
'রেডিও তেহরান নবীন-প্রবীণ সকল শ্রোতার মতামতকে গুরুত্ব দেয়'
নভেম্বর ১৭, ২০২২ ১৫:৫৬পত্রের প্রথমে সকলকে শিশির ভেজা মিষ্টি শুভেচ্ছা জানাই। সোমবার মানে রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতাদের মতামত, সমালোচনা এবং শিক্ষণীয় ও উপকারী বিষয়বস্তু দিয়ে সাজানো অনুষ্ঠান প্রিয়জন। আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করি কারণ এতে বিভিন্ন অনুষ্ঠানের ওপর আমাদের পাঠানো চিঠির উত্তর পাই।
-
'স্বাস্থ্যকথা অনুষ্ঠানে উচ্চ রক্তচাপ সম্পর্কে আলোচনা থেকে ভীষণ উপকৃত হলাম'
নভেম্বর ১৫, ২০২২ ১৪:০০লেখনীর প্রথমে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের সকল কলাকুশলী এবং আমার প্রিয় শ্রোতাবন্ধুদের জানাই একরাশ হৈমন্তিক শুভেচ্ছা।
-
‘গ্রামে-গঞ্জে এখনও রেডিও তেহরানের কদর আছে’
নভেম্বর ১০, ২০২২ ০৬:২২আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশাকরি আল্লাহ তায়ালার কৃপায় সবাই কুশলেই আছেন। দীর্ঘদিন আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পত্র লিখা হয়নি নানান কাজে ব্যস্ততার কারণে। তবে অনুষ্ঠান শুনতে কোনদিনই ভুল করিনি।
-
'এক বর্ষণমুখর রাতে রেডিও তেহরানের সাথে আমার পথচলা শুরু'
নভেম্বর ০৮, ২০২২ ১৪:৩৫মহাশয়, স্কুল জীবনে পড়াশোনা করবার সময় আমার মনটা কোনো এক অজানা কারণেই দারুণ বেতারপ্রেমী হয়ে উঠেছিল। যার ফলে কোনো এক রাতে রেডিওর নব ঘোরাতে ঘোরাতে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমার মনের আঙিনায় ধরা দেয়। সেদিনটা ছিল ১৯৮৩ অথবা ১৯৮৪ সালের এক বর্ষণমুখর রাত। তারপর থেকে রেডিও তেহরানের সাথে আমার পথচলা শুরু।
-
'রংধনু আসরে 'নামাজে একাগ্রতা' শীর্ষক অনুষ্ঠান শুনে মুগ্ধ হয়েছি'
নভেম্বর ০৭, ২০২২ ১১:১১পাখিদের কলতানে মুখর সোনাঝরা হেমন্তের মিষ্টি বিকেলের শুভেচ্ছা রইল। বাড়ির সামনে ছোট্ট নদী। স্রোতহীন জলের ওপর কচুরিপানাদের বুকে সাদা বকের উঁকিঝুঁকি! কখনো মাছরাঙাদের জল ছোপ! চমৎকার এই সময়ে সবুজ ঘাসের গালিচায় বসে আমি ইন্টারনেটে শুনছি প্রিয় রেডিও তেহরান বাংলা।
-
'পার্সটুডে শুধু একটি নিউজ ওয়েবসাইট নয়, অনলাইন শিক্ষাকেন্দ্রও বটে'
নভেম্বর ০৬, ২০২২ ১২:৫৭সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার চিঠির শুরুতেই ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান-এর সকল কলাকুশলী এবং শ্রোতা শুভানুধ্যায়ী; রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে'র সকল পাঠক এবং শুভানুধ্যায়ীদের অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাই।
-
'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' অনুষ্ঠান সম্পর্কে মতামত
নভেম্বর ০৪, ২০২২ ১৬:৫২প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজকের (২৯/১০/২০২২, শনিবার) প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান, কথাবার্তা ও ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস। প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই আমাদের খুব ভালো লেগেছে।
-
'রেডিও তেহরান সত্যের প্রতিফলক এবং শান্তির বার্তাবাহক'
নভেম্বর ০২, ২০২২ ১৫:৩৩প্রিয় রেডিও তেহরান, সারাদিনের জীবন সংগ্রামের ঘাতপ্রতিঘাতে যখন আমি বিধ্বস্ত, ক্লান্ত, স্বৈরাচারের আস্ফালনে অপমানিত ঠিক সেই সন্ধ্যায় তোমার হিমেল মৃদুমন্দ সজীব শব্দ তরঙ্গের সমীরণ আমাকে সতেজ করে তোলে, মানবতার সারণীতে আমি আমার অস্তিত্বকে খুঁজে পাই। আজ রেডিও তেহরান কেন আমার কাছে এত প্রিয়, রেডিও তেহরান কিভাবে আমাকে সমৃদ্ধ করে চলছে সেটাই লিখব।
-
'রেডিও তেহরানে বিশ্বমোড়লদের মুখোশ উন্মোচনে সাহসী পদক্ষেপের পদধ্বনি শুনি'
নভেম্বর ০২, ২০২২ ১৫:১০প্রিয় রেডিও তেহরান, হেমন্তী শুভেচ্ছা গ্রহণ করুন। প্রাত্যহিক অভ্যেসে অথবা যাপিত জীবনের নিষ্পেষণ থেকে নিস্তার পেয়ে প্রতি রাতেই আমার অবসরের সঙ্গী হয় প্রিয় মোবাইল ফোন! কত কী দেখি, কত কী শুনি! আজ (৩০ অক্টোবর, ২০২২) রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন শুনে অত্যন্ত প্রীত হলাম, সেই বার্তা জানাতেই এই চিঠি।