• 'চিঠিপত্রের আসর প্রিয়জন আমার ভীষণ প্রিয় ও ভালোলাগার একটি অনুষ্ঠান'

    'চিঠিপত্রের আসর প্রিয়জন আমার ভীষণ প্রিয় ও ভালোলাগার একটি অনুষ্ঠান'

    সেপ্টেম্বর ১৮, ২০২২ ১০:২২

    মহোদয়, রেডিও তেহরানের বাংলা বিভাগের সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আর প্রীতিময় শুভেচ্ছা।

  • ‘রংধনু আসরের গল্পগুলো শুনে হেসে কুটিকুটি হয়েছি বারবার’

    ‘রংধনু আসরের গল্পগুলো শুনে হেসে কুটিকুটি হয়েছি বারবার’

    সেপ্টেম্বর ১৭, ২০২২ ০৫:৫৪

    সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। সময়ের পরিক্রমায় একটি বৃক্ষ এখন মহীরুহ। তার ডাল, পাতা এখন ছড়িয়েছে সমগ্র বিশ্বে। সে বৃক্ষের প্রশান্তিময় ছায়া আমি পাই অনেক দুর থেকে। সমগ্র পৃথিবীজুড়ে চরম অস্থিরতা, অর্থনৈতিক মন্দা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের এই সঙ্কটময় সময়েও আমি সেই বৃক্ষের ছায়া পাই।

  • ‘১২ সেপ্টেম্বরের প্রিয়জন অনুষ্ঠানটি ছিল চমৎকারিত্বে ভরপুর’

    ‘১২ সেপ্টেম্বরের প্রিয়জন অনুষ্ঠানটি ছিল চমৎকারিত্বে ভরপুর’

    সেপ্টেম্বর ১৬, ২০২২ ০৯:১২

    মহোদয়, বাংলার প্রকৃতি এখন মেঘ বৃষ্টি ও বিদ্যুৎ-এর লুকোচুরি খেলায় মত্ত। আমি নিয়মিতভাবে লেখার মানদণ্ডে জয়ী হয়ে জুলাই' ২০২২-এর শ্রেষ্ঠ শ্রোতা হবার গৌরব অর্জন করেছি। এজন্য রেডিও তেহরানকে ধন্যবাদ দেবার ভাষা আমার নেই। সময়াভাবে বেশ ক'দিন চিঠি লেখা থেকে দূরে আছি। 

  • 'রেডিও তেহরানের প্রত্যেকটা আয়োজনে থাকে জ্ঞানের ছোঁয়া'

    'রেডিও তেহরানের প্রত্যেকটা আয়োজনে থাকে জ্ঞানের ছোঁয়া'

    সেপ্টেম্বর ১৪, ২০২২ ১১:৪২

    প্রিয় মহোদয়, লেখনীর সূচনালগ্নে আমার শ্রদ্ধাপূর্ণ সালাম ও রজনীগন্ধার শুভেচ্ছা জানবেন। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে, রেডিও তেহরানের আমি একজন নতুন শ্রোতা। তবে আমি বাংলাদেশ বেতারের অনেক পুরোনো শ্রোতা। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শোনার পাশাপাশি নিয়মিত চিঠিপত্র লিখি।

  • ‘আমার সাফল্যের জন্য রেডিও তেহরানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ’

    ‘আমার সাফল্যের জন্য রেডিও তেহরানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ’

    সেপ্টেম্বর ১৩, ২০২২ ০৫:৫৮

    ‘রেডিও তেহরান’ নামটির সঙ্গে পরিচিত খুব ছোটো থেকেই। আব্বুর মুখে প্রথম শুনেছিলাম নামটি। তখন প্রাইমারি স্কুলে পড়ি। যতটা মনে পড়ে আব্বু মাগরিবের নামাজ শেষ করে বইপত্র নিয়ে বসতেন, পাশে থাকতো রেডিও। নির্দিষ্ট সময়ে সময়ে বেজে উঠতো রেডিওটি। যথারীতি মা আমাকে নিয়ে পড়াতে বসতেন। পড়াশোনার পাশাপাশি আমার খেয়াল থাকতো আব্বুর রেডিওতে।

  • 'রেডিও তেহরান বাঙালি শ্রোতাদের দিয়ে যাচ্ছে সঞ্জীবনী সুধা'

    'রেডিও তেহরান বাঙালি শ্রোতাদের দিয়ে যাচ্ছে সঞ্জীবনী সুধা'

    সেপ্টেম্বর ১২, ২০২২ ১৫:৩৬

    মহাশয়, বর্তমান গণমাধ্যমের অন্যতম যুগোপযোগী গণমাধ্যম হল ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় বেতার রেডিও তেহরান। বেতার সম্প্রচার ও ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে চলেছে বাঙালি শ্রোতাদের সঞ্জীবনী সুধা, যা আমাদের চলার পথের পাথেয়। অপরিমেয় অধ্যবসায়, মানসিকতা, মহানুভবতা, তিতিক্ষা ও পরোপচিকীর্ষার পরাকাষ্ঠা প্রদর্শন করে রেডিও তেহরান বাঙালি শ্রোতাদের স্মরণে- মননে- চিন্তনে -স্বপ্নে- জাগরণে চিরভাস্বর হয়ে আছে।

  • ‘রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান উপভোগ করার মতো’

    ‘রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান উপভোগ করার মতো’

    সেপ্টেম্বর ০৯, ২০২২ ০৭:৪২

    মহোদয়, আপনার প্রতি আমার আন্তরিক সালাম। তারপর অফুরন্ত ভালোবাসা। বিশ্বাস করি অবশ্যই ভালো আছেন। সেই সঙ্গে আমিও ভালো।

  • 'রংধনু আসর শুনে মনে হচ্ছিল কথিকা নয়, যেন ছায়াছবি দেখছি'

    'রংধনু আসর শুনে মনে হচ্ছিল কথিকা নয়, যেন ছায়াছবি দেখছি'

    সেপ্টেম্বর ০৫, ২০২২ ১২:২২

    প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ০১/০৯/২০২২, বৃহস্পতিবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রংধনু আসর ও কথাবার্তা। তন্মধ্যে রংধনু আসর আমাদের সবচেয়ে প্রিয়।

  • 'রংধনুর বিশেষ অনুষ্ঠানটি যেন কবি নজরুলকে নিয়ে ছোটদের এনসাইক্লোপিডিয়া'

    'রংধনুর বিশেষ অনুষ্ঠানটি যেন কবি নজরুলকে নিয়ে ছোটদের এনসাইক্লোপিডিয়া'

    সেপ্টেম্বর ০৪, ২০২২ ১১:৪৫

    রেডিও তেহরান বাংলা বিভাগ। নমস্কার, আশা রাখি এই প্রচণ্ড গরমে আপনারা সবাই কুশলে আছেন। কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১লা সেপ্টেম্বর রেডিও তেহরানের রংধনু আসরে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি শুনলাম। এই আসরটি এক কথায় কবি নজরুল ইসলামের জীবনী নিয়ে ছোটদের এনসাইক্লোপিডিয়া।

  • 'কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী নিয়ে বিশেষ অনুষ্ঠানটি ছিল অনবদ্য'

    'কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী নিয়ে বিশেষ অনুষ্ঠানটি ছিল অনবদ্য'

    সেপ্টেম্বর ০৩, ২০২২ ১৩:৫১

    জনাব, আসসালামু আলাইকুম। আশা করি  সকলেই ভালো আছেন পরম করুনাময় আল্লাহর অশেষ কৃপায়। আর কামনাও তাই।