-
'আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি'
নভেম্বর ২০, ২০২৪ ১২:২৪বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি। গণ্যমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. ইউনূসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেন।
-
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনগণ সন্দেহ করতে শুরু করেছে: ফখরুল
নভেম্বর ১৯, ২০২৪ ১৩:১৭বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনগণ সন্দেহ করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জনগণের আস্থা বজায় রাখতে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান।
-
এটি এত বেশি সময় নেওয়া উচিত নয়: প্রধান উপদেষ্টার প্রতি ফখরুল
নভেম্বর ১৮, ২০২৪ ১২:২৪বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন তাতে জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
বর্তমান সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব: তারেক রহমান
নভেম্বর ১৬, ২০২৪ ১৫:২৪বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ, এই সরকার বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফসল। বর্তমান সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব।"
-
'ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে, সতর্ক থাকা উচিত'
নভেম্বর ১৩, ২০২৪ ১২:১০বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব।’
-
অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না: তারেক রহমান
নভেম্বর ০৮, ২০২৪ ১২:৪৪বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শুক্রবার) বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
-
তিন মাসে অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে: মির্জা ফখরুল
নভেম্বর ০৭, ২০২৪ ১২:২১বাংলাদেশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা অনেকগুলো কাজ করেছে।
-
অন্তর্বর্তী সরকারকে হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহ্বান বিএনপি মহাসচিব ফখরুলের
অক্টোবর ২৭, ২০২৪ ১০:৩৩বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে অপসারণ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
প্রশাসনের সেই ভূতগুলোকে দূর করতে হবে, অন্তর্বর্তী সরকারকে ফখরুল
অক্টোবর ০৫, ২০২৪ ১৩:৩১বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'যে ভূতগুলোকে নিয়ে আওয়ামী লীগ জনগণের ওপর অত্যাচার-নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, দুর্নীতি-লুটপাট করেছে। সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, না হলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন না।'
-
দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি: ফখরুল
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১৩:২৯বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসন ব্যর্থ হওয়ায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তবে দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি। আমি মনে করি যেসব এলাকার অবস্থা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে সে সব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া যায়।