আওয়ামী লীগ জনগণের সঙ্গে সম্পর্কবিহীন দল: মন্তব্য মির্জা ফখরুলের 
https://parstoday.ir/bn/news/bangladesh-i129570-আওয়ামী_লীগ_জনগণের_সঙ্গে_সম্পর্কবিহীন_দল_মন্তব্য_মির্জা_ফখরুলের
আওয়ামী লীগ এমন একটা দল, যারা সবসময় জনগণের সাথে প্রতারণা করছে, এরা প্রতারক দল, এদের জনগণের সাথে কোনো সম্পর্ক নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের তিন মাস পরে আবার সেই আওয়ামী লীগে ভোট দেয়া লোকগুলো বলে ‘আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না'।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৯, ২০২৩ ১২:৪৩ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগ এমন একটা দল, যারা সবসময় জনগণের সাথে প্রতারণা করছে, এরা প্রতারক দল, এদের জনগণের সাথে কোনো সম্পর্ক নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের তিন মাস পরে আবার সেই আওয়ামী লীগে ভোট দেয়া লোকগুলো বলে ‘আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না'।

আজ (বৃহস্পতিবার) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্র রক্ষা ও একদফা দাবি আদায়ে মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ এমন ভাবে কথা বলে যেন দেশটা তাদের পৈত্রিক সম্পত্তি। তারা ভাবে, এটা আমার, তুমি আবার এর মধ্যে নাক গলাও কেন'!

গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, 'তিনি শেষ বার্তা দিয়েছেন, আগামী নির্বাচনে প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, তিনি আবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন। যদি জানেন আপনারা জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন, তবে ভোট করার দরকার কি?' এমন প্রশ্ন রাখে মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, 'আওয়ামী লীগ জনগণের সাথে কোনো সম্পর্ক নেই। এরা নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা বলে। এসব কথায় আকৃষ্ট হয়ে মানুষ ভোট দেয়। পরে তারা সব ভুলে যায়।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ বলে তত্ত্বাবধায়ক সরকার নাকি আজিমপুর কবরস্থানে পাঠিয়ে দিয়ে কবর দেয়া হয়েছে। যদি এই ব্যবস্থা কবরই দিবেন, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত মানুষকে হত্যা করলেন কেন?' সেই প্রশ্নও রাখেন বিএনপি মহাসচিব। #

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১৯