-
যুদ্ধ লাগলে মধ্যপ্রাচ্যের কোনো দেশ নিরাপদ থাকবে না: ইরান
জুলাই ১৬, ২০১৯ ০৮:১৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে এ অঞ্চলের কোনো দেশ নিরাপদ থাকবে না; কাজেই সবার উচিত সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার জন্য চেষ্টা করা। জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত জারিফ বিবিসি’কে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চলাচলে বিধিনিষেধের নিন্দা জানাল জাতিসংঘ
জুলাই ১৬, ২০১৯ ০২:০৪নিউ ইয়র্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের চলাচলের ওপর মার্কিন সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জারিফসহ ইরানের কূটনৈতিক প্রতিনিধিদলের ওপর আরোপিত বিধিনিষেধের সমালোচনা করে জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক বলেছেন, “এ সম্পর্কে আমরা আমাদের উদ্বেগের কথা স্বাগতিক দেশ আমেরিকাকে জানিয়েছি।”
-
পরমাণু সমঝোতা রক্ষায় ইউরোপকে দৃঢ় সংকল্প দেখাতে হবে: ইরান
জুলাই ১৫, ২০১৯ ০২:০৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করতে চাইলে ইউরোপীয় দেশগুলোকে ইরানে পুঁজি বিনিয়োগ করতে হবে; যদিও তাদের মধ্যে সে ধরনের কোনো প্রস্তুতি এখনো চোখে পড়ছে না।
-
যেকোনো মূল্যে তেল রপ্তানি করবে ইরান: লন্ডনকে জানাল তেহরান
জুলাই ১৪, ২০১৯ ০২:০৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জিব্রাল্টার প্রণালিতে আটক তার দেশের তেল ট্যাংকার ছেড়ে দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ইরান যেকোনো মূল্যে তার তেল রপ্তানি অব্যাহত রাখবে।
-
নিউ ইয়র্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ
জুলাই ১৪, ২০১৯ ০১:৩৭জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইসিওএসওসি)’র বার্ষিক বৈঠকে যোগদানের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ নিউ ইয়র্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন। সংঘাত, ক্ষুধা, লিঙ্গ বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে জাতিসংঘের এই উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
-
আইএইএ’র বৈঠকে আমেরিকার জনবিচ্ছিন্নতা প্রমাণিত হয়েছে: ইরান
জুলাই ১২, ২০১৯ ০২:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সাম্প্রতিক জরুরি বৈঠকে বিশ্ব অঙ্গনে আমেরিকার কোণঠাসা ও একঘরে হয়ে পড়ার বিষয়টি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রমাণিত হয়েছে। তিনি লেবাননের আল-মায়াদিন টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না: জারিফ
জুলাই ১১, ২০১৯ ১৪:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। আমেরিকা যদি আলোচনা চায় তাহলে তাদেরকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।
-
মোহাম্মাদ জাওয়াদ জারিফের টুইটের জবাবে যা বললেন জন বোল্টন
জুলাই ১১, ২০১৯ ০১:৪১পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার পেছনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের ভূমিকা ফাঁস করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ যে টুইট করেছেন তার জবাব দিয়েছেন বোল্টন। তিনি বুধবার এক পাল্টা টুইটে লিখেছেন, “কীভাবে একটি খারাপ চুক্তিকে শেষ করে দিতে হয় আমি একদিন তাকে সে ব্যাখ্যা দেব।”
-
বি-টিমের প্ররোচনায় দিবাস্বপ্ন দেখেছেন ডোনাল্ড ট্রাম্প: ইরান
জুলাই ০৯, ২০১৯ ০২:০২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরমাণু সমঝোতার চেয়ে ভালো সমঝোতার দিবাস্বপ্ন দেখিয়েছে বি-টিম। তিনি সোমবার তার অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেন।
-
ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ইরান নিজে নির্ধারণ করবে: জারিফ
জুলাই ০৪, ২০১৯ ০৫:৪৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিজেই নির্ধারণ করবে। ইরানের পরমাণু তৎপরতা সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় এ সতর্কবাণী উচ্চারণ করলেন জারিফ।