-
সু চি'র ঘনিষ্ঠ উইন মিন্ট হলেন মিয়ানমারের নয়া প্রেসিডেন্ট
মার্চ ২৮, ২০১৮ ১১:৪২মিয়ানমারের নয়া প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ স্পিকার উইন মিন্ট। তিনি দেশটির বর্তমান স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি'র অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আজ (বুধবার) মিয়ানমারের সংসদে দুই-তৃতীয়াংশ ভোটে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
-
মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন সদ্য পদত্যাগকারী স্পিকার উইন মিন্ট
মার্চ ২৪, ২০১৮ ১০:২৫মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষের সদ্য পদত্যাগ করা স্পিকার উইন মিন্ট দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষে প্রথম পদক্ষেপ হিসেবে গতকাল (শুক্রবার) তাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।
-
পদত্যাগ করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও
মার্চ ২১, ২০১৮ ১২:২৩মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও পদত্যাগ করছেন। আজ (বুধবার) তার কার্যালয় থেকে ফেসবুকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
-
অস্ট্রেলিয়ার আদালতে সু চি'র বিরুদ্ধে আইনজীবীদের অভিযোগ দায়ের
মার্চ ১৭, ২০১৮ ১৬:১১রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানিয়েছেন অস্ট্রেলিয়ার কয়েকজন আইনজীবী। ওই আবেদনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
-
রোহিঙ্গাদের গ্রামে বৌদ্ধদের পুনর্বাসন করা হয়েছে: এএফপি
মার্চ ১৭, ২০১৮ ০৭:৪৭মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করার পর সেখানে বৌদ্ধ আদিবাসীদের পুনর্বাসন করা হয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।রাখাইনের কয়েকটি গ্রাম সরেজমিন পর্যবেক্ষণ করে বার্তা সংস্থাটি গতকাল (শুক্রবার) একটি বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানায়।
-
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে ফেইসবুক: জাতিসংঘ
মার্চ ১৬, ২০১৮ ০৫:৫৩মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত মিশন। জাতিসংঘের তদন্ত কর্মকর্তা ইয়াংহি লি বলেছেন, ফেসবুক এখন রীতিমতো দানবে পরিণত হয়েছে।
-
মিয়ানমারকে বোঝাতে সিঙ্গাপুরের প্রতি শেখ হাসিনার আহ্বান
মার্চ ১৩, ২০১৮ ১২:০০বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবিলম্বে স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে বোঝানোর জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুর সফররত শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সঙ্গে পৃথক বৈঠককালে এ আহ্বান জানান। সিঙ্গাপুর বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রভাবশালী জোট আসিয়ানের সভাপতি। মিয়ানমারও ১০ সদস্যের এ জোটের সদস্য।
-
রোহিঙ্গাদের গ্রামে সামরিক ঘাঁটি বানাচ্ছে সেনাবাহিনী: অ্যামনেস্টি
মার্চ ১২, ২০১৮ ০৯:১৯আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নে পালিয়ে আসা রোহিঙ্গাদের গ্রামগুলোতে সামরিক ঘাঁটি ও স্থাপনা নির্মাণের কাজ চলছে। রাখাইন গ্রামগুলো পুড়িয়ে দেয়ার পর সেখানে চলছে সেনা ঘাঁটি, হেলিপ্যাড ও সড়ক নির্মাণের কাজ। এসব অবকাঠামামো নির্মাণের জন্য যাও কিছু রোহিঙ্গা সেখানে ছিল তাদেরকেও জোরপূর্বক তাড়িয়ে দেয়া হচ্ছে।
-
আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমার প্রসঙ্গ উত্থাপন করা উচিত: জাতিসংঘ
মার্চ ১০, ২০১৮ ১৫:৩১জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যেইদ রাআদ আল হোসেন রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের অপরাধযজ্ঞের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালতে উত্থাপন করার জন্য এই সংস্থার সাধারণ পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
সেনা মোতায়েনের পক্ষে মিয়ানমারের সাফাই: 'রোহিঙ্গা জঙ্গিরা তৎপর হয়েছে'
মার্চ ০২, ২০১৮ ১৪:১৪কথিত রোহিঙ্গা জঙ্গিদের তৎপরতার খবর পেয়ে বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছে মিয়ানমার সরকার। আজ (শুক্রবার) মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতে এ দবি করেন।