-
'তমব্রু সীমান্তে ভারী অস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিয়ানমার'
মার্চ ০১, ২০১৮ ১৭:০০বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তমব্রু পয়েন্টে ভারী অস্ত্রশস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিয়ানমার। বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে সাড়া দেয়নি। এ নিয়ে আতঙ্কে আছেন সীমান্তে অবস্থানরত রোহিঙ্গারা।
-
রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধন চালানো হয়েছে: কানাডা
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ১৩:৫৩মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর যেভাবে দমন পীড়ন চালানো হয়েছে তা স্পষ্টত জাতিগত নিধন বলে মন্তব্য করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী খ্রিস্টিয়া ফ্রিল্যান্ড।
-
মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান ইইউ'র পররাষ্ট্রমন্ত্রীরা
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ০০:৩৪রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা ও নির্যাতনের দায়ে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্রমন্ত্রীরা। ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠক থেকে সোমবার এ আহ্বান জানানো হয়েছে। তারা বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।
-
'আগামী বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের কবলে পড়তে পারে ১ লাখ রোহিঙ্গা'
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১৮:১৭বাংলাদেশের কক্সবাজারের বালুখালী ও কুতুপালং শরণার্থী শিবিরের রোহিঙ্গারা ভূমিধস আর বন্যার ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি বলছে, এসব শিবিরে বসবাসকারী প্রায় ছয় লাখ রোহিঙ্গার মধ্যে কমপক্ষে এক লাখ শরণার্থী বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যার কবলে পড়তে পারে। এছাড়া শিবিরের দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্লাবিত হয়ে পড়লে ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।
-
অপরাধ মুছে ফেলতে ৫৫টি গ্রাম ধ্বংস করে দিয়েছে মিয়ানমার
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১৬:১৩মিয়ানামারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমান অধ্যুষিত অন্তত ৫৫টি গ্রাম বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দেশটির সরকার। নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য দিয়েছে।
-
‘দু’সপ্তাহের মধ্যে শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম’
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ০৯:১৫বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেয়ার কার্যক্রম আগামী দু’সপ্তাহের মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছেন মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক মন্ত্রী ইউ উইন মিয়াত আই।
-
নিরাপত্তা নিয়ে এখনো চিন্তিত রোহিঙ্গা মুসলমানরা
ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১৪:৫৬ঢাকা সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সি'র হাতে ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার তালিকা তুলে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কবে থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া শুরু হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।
-
মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ৮০৩২ রোহিঙ্গার তালিকা দিল বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ২০:২৬ঢাকা সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সি’র হাতে ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার তালিকা তুলে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কবে থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া শুরু হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।
-
রোহিঙ্গাদের ওপর যেসব সীমাবদ্ধতা আরোপ করেছে মিয়ানমার সরকার
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১৫:৪৩গত বছর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কয়েকটি ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই ঘটনা তদন্তের অজুহাতে সেনাবাহিনী গত আগস্ট থেকে রাখাই রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর নতুন করে সহিংসতা শুরু করে।
-
রাখাইনের ‘বিভীষিকা’ সম্পর্কে পুরোপুরি জানেন না সুচি: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ০৯:৩৯ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাখাইন রাজ্যে সংঘটিত বিভীষিকাময় ঘটনা সম্পর্কে পুরোপুরি জানেন না মিয়ানামারের কার্যত নেত্রী অং সান সুচি। রাখাইন রাজ্য ও মুসলিম অধ্যুষিত গ্রামগুলো সফর এবং সুচির সঙ্গে বৈঠকের পর বিবিসি’র কাছে জনসন এ মন্তব্য করেন।