-
উত্তর কোরিয়ার বিরুদ্ধে আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত আমেরিকা: পেন্টাগন
মার্চ ১৯, ২০২১ ১৬:০৫মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুমকি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়া আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা সামরিক মহড়া শুরুর পর উত্তর কোরিয়া সমালোচনা করলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে এই হুমকি দিয়েছেন।
-
মা’রিব প্রদেশের আরো একটি এলাকা মুক্ত করল হুথি যোদ্ধারা
মার্চ ১৮, ২০২১ ১৬:৫৩ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আরো একটি এলাকা মুক্ত করে সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। প্রদেশটিতে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ইয়েমেনি বাহিনী।
-
শিগগিরই ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী রণতরী উদ্বোধন করবে ইরান: আইআরজিসি
মার্চ ১৮, ২০২১ ০২:২৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখার কমান্ডার বলেছেন, ফার্সি ১৪০০ সালে তার বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম একটি রণতরী উদ্বোধন করবে। এরইমধ্যে রণতরীটির নাম দেয়া হয়েছে লে. জেনারেল শহীদ কাসেম সোলাইমানি।
-
যুদ্ধ বাধলে হিজবুল্লাহ প্রতিদিন ২০০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়বে: ইসরাইলি জেনারেল
মার্চ ১৬, ২০২১ ১৩:২৫ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর ওসি হোম ফ্রন্ট কমান্ডের কর্মকর্তা মেজর জেনারেল ইউরি গর্ডিন বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন ইসরাইলকে লক্ষ্য করে ২০০০ ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়বে।
-
ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবছি: ইসরাইলের যুদ্ধমন্ত্রী
মার্চ ১৬, ২০২১ ১৩:১১দখলদার ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ দাবি করেছেন, ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছে তারা।
-
আজ ঐতিহাসিক খায়বার বিজয়ের ১৪৩৫ তম বার্ষিকী
মার্চ ০৮, ২০২১ ১৩:১৩২৪ রজব ছিল ঐতিহাসিক খায়বার বিজয়ের ১৪৩৫ তম বার্ষিকী। সপ্তম হিজরির এই দিনে তথা ২৪ রজব ইসলামের ইতিহাসের প্রবাদ-পুরুষ ও মহাসমরনায়ক আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) জয় করেছিলেন ইহুদি অধ্যুষিত খায়বার অঞ্চল। খায়বারের অবস্থান ছিল মদীনা থেকে ১৫০ কিলোমিটার উত্তরে দামেস্কগামী সড়কের কাছে। শেরে খোদা বা আল্লাহর সিংহ নামে খ্যাত হযরত আলী (আ.) একাই জয় করেন এই খায়বার।
-
ইরানি সেনাবাহিনীতে যুক্ত হলো উন্নতমানের সামরিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার
মার্চ ০১, ২০২১ ১৫:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীতে কয়েক ডজন উন্নতমানের যুদ্ধবিমান এবং হেলিকপ্টার যুক্ত হয়েছে। এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। আরো উপস্থিত ছিলেন আর্মি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ।আজ সোমবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ইরানের সেনাবাহিনীর কাছে সামরিক যুদ্ধবিমান এবং ভারী অস্ত্র হস্তান্তর করা হয়।#
-
আজারবাইজানের সঙ্গে যুদ্ধে হারের রেশ; সরকারি ভবনে ঢুকে পড়ল প্রধানমন্ত্রীর বিরোধীরা
মার্চ ০১, ২০২১ ১৪:৫৮আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে সেদেশের রাজধানীর একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা।
-
‘প্রশস্ত বডির’ ড্রোন উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইরান
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ১৭:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রশস্ত বডির কম্ব্যাট ড্রোন উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি হবে ইরানে উৎপাদিত প্রথম ড্রোন যা তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।
-
ভুল হিসাবনিকাশ করলেই ইহুদিবাদী ইসরাইলকে মাশুল গুণতে হবে: কমান্ডার
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ০৩:০৫ইহুদিবাদী ইসরাইল ইরানের ব্যাপারে যেকোনো ভুল হিসাবনিকাশ করলেই তাকে মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন একজন সিনিয়র ইরানি সামরিক কমান্ডার। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বাধানোর পাঁয়তারা করছে।