ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান
-
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান
পার্সটুডে-পাকি স্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিতে যোগদান করা পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক বিশ্বাস এবং আদর্শের পরিপন্থী।
ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, আমাদের এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত নয় যা পাকিস্তানের মৌলিক আদর্শের পরিপন্থী।
তিনি আরও বলেন, আমরা এমন লোকদের সঙ্গে কীভাবে বসতে পারি যাদের কথা একদিনের জন্যও বিশ্বাস করা যায় না, এটা আমাদের কাছে অগ্রহণযোগ্য।
তিনি আরও বলেন, পাকিস্তানি জনগণের পাসপোর্টে ইসরায়েল নামটি থাকে না এবং আমাদের এমনই দৃষ্টিভঙ্গি রয়েছে।
এদিকে, পাকিস্তানের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় যোগদানের জন্য মার্কিন প্রেসিডেন্টের অনুরোধের প্রতি ইসলামাবাদ সুস্পষ্টভাবে বিরোধিতা করেছে। সূত্রটি আরও জানায়, ইসলামাবাদ ওয়াশিংটনের এই পদক্ষেপকে অন্যায্য চাপ প্রয়োগের জন্য "ইরানের সঙ্গে যুদ্ধবিরতি" কূটনীতির অপব্যবহারের একটি প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।