-
রাশিয়ার পাসপোর্ট পেলেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্নোডেন
ডিসেম্বর ০৩, ২০২২ ১০:৩৮রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। এর মধ্যদিয়ে মার্কিন গোপন তথ্য ফাঁসকারী সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন। তিনি ২০১৩ সাল থেকে রাশিয়ায় অবস্থান করছেন।
-
রাশিয়ার তেলের মূল্যসীমা ঠিক করে দিল জি-সেভেন এবং ইইউ
ডিসেম্বর ০৩, ২০২২ ১০:২৪রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করা হয়েছে এবং এর চেয়ে বেশি দামে কেউ রাশিয়ার কাছ থেকে তেল কিনলে সেই দেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-িসেভেন ও ইউরোপীয় ইউনিয়ন এই দাম বেধে দিয়েছে।
-
ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য বাইডেনকে পাল্টা শর্ত দিলেন পুতিন
ডিসেম্বর ০৩, ২০২২ ০৭:৫৯মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার যে শর্ত দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করে পাল্টা শর্ত দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন থেকে এখনই সেনা প্রত্যাহার সম্ভব নয়; তবে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত নয়া প্রজাতন্ত্রগুলোকে স্বীকতি দিলে তিনি আলোচনায় বসতে পারেন।
-
পুতিন ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চাইলে তার সঙ্গে কথা বলবেন বাইডেন
ডিসেম্বর ০২, ২০২২ ১৫:১০মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি সত্যিই ইউক্রেনের যুদ্ধের অবসান চান, তবে তিনি তার সঙ্গে কথা বলতে প্রস্তুত। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম তিনি এমন মন্তব্য করলেন। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) ওয়াশিংটন সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে সাক্ষাতে বাইডেন এ মন্তব্য করেন।
-
রুশ নেতাদের বিচার করতে ট্রাইব্যুনাল গঠন করতে চায় ইউরোপ
ডিসেম্বর ০২, ২০২২ ০৬:৩৫ইউক্রেনে রাশিয়ার কথিত যুদ্ধাপরাধের বিচার করার লক্ষ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে পরিকল্পনা করেছে তাকে ‘বেআইনি উদ্যোগ’ বলে প্রত্যাখান করেছে মস্কো।
-
পাশ্চাত্য সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছে: সের্গেই ল্যাভরভ
ডিসেম্বর ০২, ২০২২ ০৬:২২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার জন্য পাশ্চাত্যকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করে এবং দেশটির সেনাদেরকে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে পশ্চিমা জগত সরাসরি নিজেদেরকে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে ফেলেছে।
-
দোনবাস অঞ্চলে রাশিয়ার সেনারা এগিয়ে যাচ্ছে, কয়েকটি এলাকা মুক্ত
ডিসেম্বর ০১, ২০২২ ১১:১৬রাশিয়ার সেনারা দোনবাস প্রজাতন্ত্রের বেশ কয়েকটি এলাকা নতুন করে মুক্ত করেছে এবং সেসব অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের পিছু হটতে বাধ্য করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বখমুট শহরের আশপাশের কয়েকটি এলাকায় ব্যাপক সংঘর্ষের পর সেগুলো মুক্ত করা সম্ভব হয়।
-
চীন, ইরান ও রাশিয়া একটি ‘নয়া ট্রায়াঙ্গেল’ তৈরি করেছে: উলিয়ানোভ
ডিসেম্বর ০১, ২০২২ ০৬:৫৫ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ চীন, ইরান ও রাশিয়াকে বহু মেরুকেন্দ্রীক কূটনীতির ক্ষেত্রে একটি ‘নয়া ট্রায়াঙ্গেল’ বলে উল্লেখ করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
দক্ষিণ কোরিয়ার আকাশে চীন ও রাশিয়ার বিমান, তাড়িয়ে দিল সিউল
নভেম্বর ৩০, ২০২২ ১৩:৩৪দক্ষিণ কোরিয়ার আকাশ থেকে চীন এবং রাশিয়ার কয়েকটি যুদ্ধবিমান তাড়িয়ে দেয়ার দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়া বলেছে, দেশের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের দিকে যাওয়ার সময় রাশিয়া ও চীনের আটটি বিমান তাড়িয়ে দেয় দক্ষিণ কোরিয়ার জঙ্গিবিমান।
-
রাশিয়ার ওপর হামলা চালাতে ইউক্রেনের প্রতি ন্যাটোভুক্ত দেশের আহ্বান
নভেম্বর ৩০, ২০২২ ১০:৩৯লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগার্স রিনকেভিক্স রাশিয়া ওপর হামলা চালানোর জন্য ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি ন্যাটো সামরিক জোটকে ভয় না পেয়ে ইউক্রেনকে হামলার অনুমতি দেয়ার আহ্বান জানান।