শান্তির জন্য তিন শর্ত দিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি
https://parstoday.ir/bn/news/world-i117174-শান্তির_জন্য_তিন_শর্ত_দিলেন_প্রেসিডেন্ট_জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশ চলমান সংঘাতে একটা মীমাংসা করতে পারে যদি জি-সেভেন ও পশ্চিমা সমর্থকরা তিনটি পদক্ষেপ নিতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৩, ২০২২ ১৪:১৮ Asia/Dhaka
  • শান্তির জন্য তিন শর্ত দিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশ চলমান সংঘাতে একটা মীমাংসা করতে পারে যদি জি-সেভেন ও পশ্চিমা সমর্থকরা তিনটি পদক্ষেপ নিতে পারে।

তিনি বলেন, পশ্চিম দেশগুলো ইউক্রেনকে যদি আরও অস্ত্র দেয়, যদি ইউক্রেনের অর্থনীতিকে শক্তিশালী করা হয় এবং কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখা হয় তাহলে রাশিয়ার সাথে ইউক্রেনের শান্তি হতে পারে।

শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেনের বৈঠকে ভার্চুয়ালি ভাষণ দিয়ে প্রেসিডেন্ট জলেনস্কি এসব কথা বলেন। তিনি বলেন, নতুন একটি বাহিনী প্রয়োজন যারা আধুনিক ট্যাংক, গোলা এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। পাশাপাশি জি-সেভেন ইউক্রেনের পুনর্গঠনের ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা জোর করবে বলে আশা করেন তিনি।

জেলেনস্কি আরো বলেন, “তৃতীয় পদক্ষেপ হবে নতুন কূটনীতি। আমি প্রস্তাব দিচ্ছি একটি বিশেষ শীর্ষ সম্মেলন ডাকা হোক যার নাম হতে পারে ‘গ্লোবাল পিস ফর্মুলা সামিট’। সম্মেলনে আমরা ঠিক করব কখন আমরা ইউক্রেনে শান্তি ফর্মুলা বাস্তবায়ন করব।” 

এর আগে এই কথা তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে বলেছিলেন। নভেম্বরে অনুষ্ঠিত জি-টুয়েন্টি সম্মেলনেও জলেনস্কি তার এই শান্তি ফর্মুলা তুলে ধরেছিলেন।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।