-
ইউক্রেনের ৪০ ও রাশিয়ার ৫০ সেনা নিহত: কিয়েভের দাবি
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১৫:৩৭রাশিয়ার হামলায় ইউক্রেনের ৪০ সেনা ও অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে কিয়েভ জানিয়েছে। আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওলেকসি আরেস্টোভিচ।
-
রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন, সামরিক শাসন জারি
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১৫:২৬পূর্ব ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কিয়েভ। আজ (বৃহস্পতিবার) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘোষণা দেন।
-
কৃষ্ণ সাগরে রুশ জাহাজের পথ বন্ধ করতে আঙ্কারার প্রতি ইউক্রেনের আহ্বান
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১৪:১৯পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রেক্ষাপটে বসফরাস এবং দার্দানেলিস প্রণালী দিয়ে রাশিয়ার জাহাজ যাতে কৃষ্ণসাগরে ঢুকতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্দেশে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।
-
রাশিয়ার সামরিক অভিযান শুরু; আত্মরক্ষার ঘোষণা ইউক্রেনের
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১২:৫৭পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনী অভিযান শুরু করেছে। রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের বিমান ও পদাতিক বাহিনীকে নিষ্ক্রিয় করে দেয়ার চেষ্টা করছে। এরইমধ্যে বেশ কিছু বিমানঘাঁটির সামরিক অবকাঠামো অচল হয়ে গেছে। রুশ বিমান বা ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্তত সাতজন নাগরিক নিহত হয়েছেন।
-
ইউক্রেনের ২ বোমারু বিমান ধ্বংসের দাবি করল লোহানস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১২:৪৬রাশিয়া-স্বীকৃত লোহানস্ক প্রজাতন্ত্র দাবি করেছে তারা ইউক্রেনের দু'টি জঙ্গিবিমান ধ্বংস করেছে। লোহানস্কের পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা 'তাস' জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনীর 'সুখো-২৪' নামের দু'টি বোমারু বিমান ভূপাতিত করা হয়েছে।
-
ইউক্রেনে হামলা চালাল রাশিয়া: কিয়েভ থেকে পালাচ্ছে মানুষ, বাইডেনের হুঁশিয়ারি!
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১২:২৮সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ ফেব্রুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
বিশেষ সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ০৬:৫০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র সমর্পণ করে বাড়ি ফিরে যেতে হবে।
-
রাশিয়ার হাতে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীতে নজিরবিহীন: পুতিন
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ২০:০৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কারো কাছে নেই। তিনি আজ (বুধবার) 'মাতৃভূমির রক্ষক' দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা বলেছেন।
-
জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে পক্ষপাতদুষ্ট বললো রাশিয়া
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৭:০৬জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পক্ষপাতদুষ্ট বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি আজ (বুধবার) আরো বলেছেন, এটা স্পষ্ট জাতিসংঘ মহাসচিব পাশ্চাত্যের চাপের মুখে কাজ করছেন, তাদের পক্ষে কথা বলছেন।
-
ইউক্রেনে শিগগিরই পূর্ণমাত্রার রুশ হামলা শুরু হতে পারে: অস্ট্রেলিয়া
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৫:৫৯রাশিয়া ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।