-
আমেরিকা স্বল্পমাত্রার পরমাণু অস্ত্র ব্যবহার করলেও সর্বাত্মক পরমাণু যুদ্ধ শুরু হবে: রাশিয়া
এপ্রিল ৩০, ২০২০ ১২:১০রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যদি সাবমেরিন থেকে স্বল্পমাত্রার পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তাহলেও পালটা জবাবে সর্বাত্তত্মক পরমাণু যুদ্ধ শুরু করবে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (বৃহস্পতিবার) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইয়েমেন সংকটের সামরিক সমাধান নেই: ইরান ও রাশিয়া
এপ্রিল ৩০, ২০২০ ১১:৩৩দারিদ্রপীড়িত ইয়েমেনের চলমান সংকট রাজনৈতিকভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে ইরান এবং রাশিয়া।
-
সব দেশের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে ‘ব্রিক্স’ জোটের আহ্বান
এপ্রিল ২৯, ২০২০ ১১:৫১মার্কিন নীতির বিরোধী দেশগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য ওই দেশটির ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই জোরদার হচ্ছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত উদীয়মান জাতীয় অর্থনীতির সঙ্ঘ ‘ব্রিক্স’র পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল(মঙ্গলবার) এক ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।
-
পম্পেওর কুচক্রি পরিকল্পনা নিয়ে ফোনে কথা বললেন ল্যাভরভ-জারিফ
এপ্রিল ২৯, ২০২০ ০২:২০পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার নয়া কুচক্রি পরিকল্পনার ব্যাপারে টেলিফোনে কথা বলেছেন ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।
-
ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে দেয়া হবে না: রাশিয়া
এপ্রিল ২৮, ২০২০ ০৫:২০ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া আমেরিকা তেহরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে আবার পরমাণু সমঝোতায় ফিরে আসতে পারে বলে একজন সাবেক মার্কিন কর্মকর্তা যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
-
ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠেপড়ে লেগেছেন পম্পেও
এপ্রিল ২৭, ২০২০ ১১:১১পরমাণু সমঝোতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী চলতি বছর ১৮ অক্টোবর ইরানের বিরুদ্ধে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার অবসান ঘটতে চলেছে। আমেরিকা ২০১৮ সালের ৮মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও নির্দিষ্ট সময়ের পর ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিরোধিতা করে আসছে।
-
ইরানের কৃত্রিম উপগ্রহ নিয়ে আমেরিকার অভিযোগ সত্য নয়: রাশিয়া
এপ্রিল ২৭, ২০২০ ০১:১৮পৃথিবীর কক্ষপথে ইরানের কৃত্রিম উপগ্রহ স্থাপন নিয়ে আমেরিকার অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে, ইরান নয় বরং আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করছে।
-
ইরানের উপগ্রহ প্রেরণ সম্পর্কে মার্কিন নিন্দা প্রত্যাখ্যান করল রাশিয়া
এপ্রিল ২৪, ২০২০ ০৩:৪৭ইরান প্রথমবারের মতো ভূপৃষ্ঠের কক্ষপথে কৃত্রিম সামরিক উপগ্রহ স্থাপন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে তা ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
-
‘বারবার বিমান পাঠিয়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে খতিয়ে দেখছে রাশিয়া!’
এপ্রিল ২৩, ২০২০ ১১:৪৮মার্কিন বিমানমহাকাশ প্রতিরক্ষা বা অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডে সংক্ষেপে নোরাড’এর প্রধান বিমান বাহিনীর জেনারেল টেরেন্স জে ও শোগনি বলেছেন, রাশিয়া হয়ত আমেরিকার বিমান প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা যাচাই করে দেখছে। গত দুই মাসে তিন দফা রুশ-মার্কিন বিমানের মুখোমুখি হওয়ার ঘটনার কথা উল্লেখ করে এ দাবি করেন তিনি।
-
দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ পুতিন ও রুহানির
এপ্রিল ২২, ২০২০ ০২:৩০ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা দ্বিপক্ষীয় সহযোগিতা আরো শক্তিশালী করার পাশাপাশি দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সবগুলো চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। দুই প্রেসিডেন্ট মঙ্গলবার এক টেলিফোন সংলাপে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার এ আগ্রহ প্রকাশ করেন।