-
সিরিয়ায় রুশ যুদ্ধবিমানের তাড়ার মুখে হটে গেল মার্কিন গোয়েন্দা বিমান
এপ্রিল ২০, ২০২০ ১৩:৪৯রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (সোমবার) বলেছে, রুশ যুদ্ধবিমানের তাড়ার মুখে উত্তর-পশ্চিম সিরিয়ার লাতাকিয়ার রুশ ঘাঁটির দিকে উড়ে আসা মার্কিন গোয়েন্দা বিমান হটে যেতে বাধ্য হয়েছে।
-
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দাবি জানাল ইরাকি সংসদ
এপ্রিল ১৮, ২০২০ ১৬:৪৬রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ইরাকের জাতীয় সংসদ। ইরাকের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির কাছে এ বিষয়ে অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব পেশ করেছে।
-
‘আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে আমেরিকা’
এপ্রিল ১৮, ২০২০ ০২:৩৮রাশিয়া বলেছে, আন্তর্জাতিক সমাজের আহ্বান উপেক্ষা করে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘন অব্যাহত রেখেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (শুক্রবার) মস্কোয় এক বিবৃতিতে ওয়াশিংটনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
-
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন: রাশিয়া
এপ্রিল ১৭, ২০২০ ১৪:১৪সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইয়েফিমভ বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া জরুরি। তিনি জোর দিয়ে বলেন, নিষেধাজ্ঞার কারণে যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে পড়েছে।
-
এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্কের অবস্থান অপরিবর্তিত আছে
এপ্রিল ১৫, ২০২০ ০৯:৩৮রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে তুরস্কের অবস্থান অপরিবর্তিত আছে। এ নিয়ে আমেরিকার সঙ্গে যে টানাপোড়েন চলছে তা দূর করার জন্য ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটনভিত্তিক আটলান্টিক কাউন্সিল আয়োজিত একটি অনুষ্ঠানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এসব কথা বলেন।
-
সিরিয়ায় তুরস্ক পাঠাল নতুন সামরিক বহর
এপ্রিল ১৫, ২০২০ ০৭:১৬তুরস্ক সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে নতুন একটি সামরিক বহর পাঠিয়েছে। ইদলিবে সহিংসতা বন্ধের লক্ষ্যে মস্কোর সঙ্গে আঙ্কারা চুক্তি সই করার পরও এ বহরকে সেখানে পাঠান হয়।
-
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার
এপ্রিল ১৪, ২০২০ ১২:১৪বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২০ হাজার ৯১৮ জন এবং এ পর্যন্ত এক লাখ ১৯ হাজার ৬৮৬ জন মারা গেছে। করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যার দিক থেকে আমেরিকা এখন বিশ্বের সব দেশ এবং জাতিকে ছাড়িয়ে গেছে।
-
করোনা মোকাবিলায় সামরিক বাজেট ব্যবহারের নির্দেশ দিলেন পুতিন
এপ্রিল ১৪, ২০২০ ০২:০৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় সামরিক বাজেট ব্যবহার করার নির্দেশ দিয়ে বলেছেন, প্রয়োজন হলে এ কাজে সেনাবাহিনী নামানো হবে।
-
মহাকাশ-অস্ত্রও ধ্বংস করতে পারবে এস-৫০০
এপ্রিল ১৩, ২০২০ ০৬:৫০রাশিয়ার পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ দিয়ে কেবল আকাশপথে উড়ে আসা ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান বা ড্রোন ধ্বংস করা যাবে না বরং এ দিয়ে ঠেকানো যাবে মহাকাশ থেকে হামলা করতে ধেয়ে আসা অত্যাধুনিক অস্ত্রও।
-
করোনার প্রাদুর্ভাবের সুযোগে গুপ্তচরবৃত্তি করছে রাশিয়া: আমেরিকা
এপ্রিল ১২, ২০২০ ০১:৫৭প্রাণঘাতী করোনাবাইরাস ছড়িয়ে পড়ার সুযোগকে কাজে লাগিয়ে রাশিয়া আমেরিকার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও গোপন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে আমেরিকা। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় শনিবার এক বিবৃতি প্রকাশ করে রাশিয়ার বিরুদ্ধে ওই অভিযোগ করেছে।