-
নক্ষত্র যুদ্ধ: রাশিয়া-চীনের পরমাণু ভাণ্ডারে আগাম হামলার পরিকল্পনা করছে আমেরিকা!
এপ্রিল ২৪, ২০১৯ ২০:১৯মস্কো এবং বেইজিংয়ের পরমাণু বোমার ভাণ্ডারে ওয়াশিংটন আগাম হামলার পরিকল্পনা করছে বলে রাশিয়ার সামরিক বাহিনী মনে করছে। ১৯৮০’এর দশকের ‘নক্ষত্র যুদ্ধের’ কর্মসূচি পুনরায় চালু করা এবং ইউরোপে ক্রমবর্ধমান মার্কিন কথিত ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা’ ব্যবস্থা মোতায়েনের প্রতি ইঙ্গিত করে এ ধারণা ব্যক্ত করা হয়েছে।
-
মার্কিন প্রেসিডেন্টের ইরান বিরোধী পদক্ষেপের ব্যাপারে নিষ্ক্রিয় ইউরোপ
এপ্রিল ২৪, ২০১৯ ১৩:০০ইরানের থেকে তেল কেনার ক্ষেত্রে ছয় মাসের জন্য দেয়া ছাড় আর নবায়ন করা হবে না বলে মার্কিন সরকার যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে ইউরোপ এখনো নিষ্ক্রিয় রয়েছে। তেহরানের ওপর চাপ সৃষ্টি করাই মার্কিন এ পদক্ষেপের উদ্দেশ্য।
-
রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা; বৈঠক হবে পুতিনের সঙ্গে
এপ্রিল ২৪, ২০১৯ ০৫:৩৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে সেদেশে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ব্যক্তিগত ট্রেনে করে তিনি সেখানে যান। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা এ খবর দিয়েছে। এই প্রথম পুতিনের সঙ্গে বৈঠক বসতে যাচ্ছেন কিম।
-
ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া
এপ্রিল ২২, ২০১৯ ০৩:০২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভেনিজুয়েলায় আমেরিকা সামরিক হস্তক্ষেপ করলে দেশটিতে ওয়াশিংটন ও মস্কোর স্বার্থ নিয়ে ব্যাপক দ্বন্দ্ব ও সংঘাত দেখা দেবে। তিনি রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
অর্থনীতির পুনরুজ্জীবন: আলোচনায় আসাদ ও রুশ উপ প্রধানমন্ত্রী
এপ্রিল ২১, ২০১৯ ০৬:১৫সিরিয়ার অর্থনীতি পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার-আল আসাদ এবং রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ। এর পাশাপাশি তারা সিরিয়ার নতুন সংবিধান তৈরির কমিটি নিয়েও আলাপ করেন। এ কমিটি সিরিয়ার নতুন সংবিধানের খসড়া তৈরি করবে।
-
রুশ সীমান্তের কাছে ফ্রান্স পাঠাচ্ছে সেনাদল ও ট্যাংক, ব্রিটেন পাঠাচ্ছে হেলিকপ্টার
এপ্রিল ২১, ২০১৯ ০৬:১৪রাশিয়ার সীমান্তবর্তী দেশ এস্তোনিয়ায় ব্রিটিশ রাজকীয় বাহিনী আক্রমণের কাজে ব্যবহার যোগ্য পাঁচ অ্যাপচি হেলিকপ্টার পাঠিয়েছে। আর আগে দেশটিতে সেনাদল, ট্যাংক, যুদ্ধযান এবং সাঁজোয়া বহর পাঠানো হবে বলে ঘোষণা করেছিল ফ্রান্স।
-
ইদলিব থেকে জঙ্গি নির্মূলের প্রত্যয় জানালেন প্রেসিডেন্ট আসাদ
এপ্রিল ২০, ২০১৯ ০৫:২২সিরিয়ার জঙ্গি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের চারপাশে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার স্থগিত আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
-
পৃথিবীর কক্ষপথে মার্কিন রহস্যজনক কৃত্রিম উপগ্রহ!
এপ্রিল ১৯, ২০১৯ ০৭:৩০পৃথিবীর কক্ষপথে মার্কিন রহস্যজনক কৃত্রিম উপগ্রহের খোঁজ পেয়েছেন বলে পরোক্ষ ধারণা ব্যক্ত করেছেন রাশিয়ার জ্যোতির্বিজ্ঞানীরা। স্থান পরিবর্তনে সক্ষম নতুন শ্রেণির এ উপগ্রহকে শনাক্ত করেছেন রাশিয়ার ইন্সটিটিউট অব সোলার-টেরিসট্রিয়াল ফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানীরা। এ কেন্দ্রটি রাশিয়ার ইরকুতসেকে অবস্থিত।
-
ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপকে অবশ্যম্ভাবী দেখছে রাশিয়া
এপ্রিল ১৯, ২০১৯ ০২:১৭রাশিয়া বলেছে, দেশটি ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপকে অবাস্তব মনে করছে না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে একথা জানান।
-
সিরিয়ার উত্তর-পূর্ব অংশের ওপর দামেস্ককেই নিয়ন্ত্রণ নিতে হবে: রাশিয়া
এপ্রিল ১৮, ২০১৯ ১৩:৫২রাশিয়া বলেছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাসহ ইউফ্রেটিস নদীর পূর্ব অংশের ওপর দেশটির সাংবিধানিক সরকারের নিয়ন্ত্রণ নেয়া উচিত। মার্কিন মদদপুষ্ট কুর্দি সন্ত্রাসীরা বর্তমানে এসব এলাকা নিয়ন্ত্রণ করছে।