-
রুশ সেনাপ্রধান ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইসিসি'র
জুন ২৫, ২০২৪ ১৪:৩৬ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
-
রাশিয়ার সম্পদ থেকে ১৫০ কোটি ডলারের অস্ত্র ইউক্রেনকে দেবে ইউরোপ
জুন ২৫, ২০২৪ ১৩:১৯ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার আটক করা সম্পদের লাভ থেকে ইউক্রেনকে অস্ত্র কিনতে ১৫০ কোটি ডলার অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। সোমবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল।
-
ক্রিমিয়ায় হামলার জন্য আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিল রাশিয়া
জুন ২৫, ২০২৪ ১২:৪০ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে রাশিয়া। রোববার আমেরিকার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেনের চালানো ওই হামলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত ও অপর ১৫১ জন আহত হয়।
-
রাশিয়ায় সন্ত্রাসী হামলা, ১৩ পুলিশসহ অন্তত ১৬ জন নিহত
জুন ২৪, ২০২৪ ০৬:৪৭রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে ১৩ জন পুলিশ সদস্য এবং একজন অর্থডক্স খ্রিস্টান পাদ্রীসহ তিন বেসামরিক ব্যক্তি রয়েছে। হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে।
-
পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা করছে ইরান ও রাশিয়া
জুন ২২, ২০২৪ ১১:২৯ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার কূটনীতিকরা দুদেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা করেছেন।
-
পরমাণু অস্ত্র আধুনিকায়ন করবে রাশিয়া: পুতিন
জুন ২২, ২০২৪ ১১:১৩রাশিয়া তার ভাণ্ডারে থাকা পরমাণু অস্ত্র আধুনিকায়ন করবে। গতকাল (শুক্রবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন। তিনি বলেন, পরমাণু অস্ত্র হচ্ছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষার প্রথম গ্যারান্টর।
-
রাশিয়ার যেকোনো জায়গায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিল আমেরিকা
জুন ২১, ২০২৪ ১৫:৩৬যুদ্ধক্ষেত্রের বাইরে রাশিয়ার যেকোন জায়গায় মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছে আমেরিকা। ফলে ইউক্রেনের হামলা এখন শুধুমাত্র আর খারকিভ এলাকায় সীমাবদ্ধ থাকবে না। মার্কিন গণমাধ্যম পলিটিকো এ খবর দিয়েছে।
-
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি পুনর্বিবেচনা করবে দক্ষিণ কোরিয়া
জুন ২১, ২০২৪ ১০:৫৬দক্ষিণ কোরিয়া বলেছে, তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা নতুন করে পর্যালোচনা করে দেখবে। রাশিয়া এবং উত্তর কোরিয়া দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই করার পর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এই ঘোষণা এল।
-
নতুন জোট তৈরির ক্ষেত্রে রাশিয়ার গতিতে বিস্মিত আমেরিকা
জুন ২০, ২০২৪ ১৩:৪৮চীন, উত্তর কোরিয়া এবং আমেরিকার অন্য "প্রতিপক্ষদের" সাথে রাশিয়া যে গতিতে নতুন জোট তৈরি করছে তাতে আমেরিকা বিস্মিত হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন দেশের সাথে রাশিয়ার নিরাপত্তা অংশীদারিত্বকে ওয়াশিংটন একদম প্রত্যাশা করেনি। নাম প্রকাশে অনচ্ছিুক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।
-
আগ্রাসনের শিকার হলে পরস্পরকে সহযোগিতা করবে রাশিয়া ও উত্তর কোরিয়া
জুন ২০, ২০২৪ ০৭:১৮একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তি সই করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া। চুক্তিতে এক দেশ আগ্রাসনের শিকার হলে অপর দেশ তার সাহায্যে এগিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরকালে এ প্রতিরক্ষা চুক্তি সই হয়।