-
লেবাননে নতুন সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী দিয়াব
জানুয়ারি ২২, ২০২০ ১১:০৭লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের জনগণ বিশেষ করে সাম্প্রতিক বিক্ষোভে যে সমস্ত মানুষ অংশ নিয়েছেন তাদের দাবি মেটানোর সর্বাত্মক চেষ্টা করবে নতুন এই মন্ত্রিসভা।
-
পুরো হিজবুল্লাহকে সন্ত্রাসী ঘোষণা দিল ব্রিটেন, সম্পদ জব্দের ঘোষণা
জানুয়ারি ১৮, ২০২০ ১০:৪৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সংগঠনের ব্রিটেনে থাকা সম্ভাব্য সব রকমের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
-
হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরানের সমর্থন বন্ধ করা যাবে না: লারিজানি
জানুয়ারি ১২, ২০২০ ১৫:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ইসলামি প্রতিরোধ সংগ্রামের প্রতি তেহরানের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। জেনারেল সোলাইমানি শহীদ হওয়ায় তা বন্ধ হয়ে যাবে না। তিনি তেহরানে লেবাননের কৃষি ও পর্যটন বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আইয়ুব হামিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উচিৎ শিক্ষা দিয়েছে ইরান: লেবাননের আলেম সমাজ
জানুয়ারি ০৮, ২০২০ ১৫:০৫লেবাননের রাজধানী বৈরুতের ওলামা পরিষদ ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলাকে স্বাগত জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছেন, ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেয়ার অধিকার তেহরানের রয়েছে।
-
জেনারেল সোলাইমানির জুতার সমতুল্যও নন ট্রাম্প: হিজবুল্লাহ মহাসচিব
জানুয়ারি ০৫, ২০২০ ১৯:৫৮লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাৎ দিবস থেকে মধ্যপ্রাচ্যের নয়া ইতিহাসের সূচনা হয়েছে।
-
সোলাইমানির শাহাদাত: হিজবুল্লাহ ও হামাসসহ প্রতিরোধ সংগঠনগুলো কী বলছে?
জানুয়ারি ০৩, ২০২০ ১৫:৪৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বিশ্বের সব মুজাহিদের দায়িত্ব হলো জেনারেল সোলাইমানির রক্তের ন্যায়সঙ্গত বদলা নেয়া। তিনি এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন।
-
শিগগিরই ‘নিরপেক্ষ’ মন্ত্রিসভা গঠন করবেন লেবাননের নয়া প্রধানমন্ত্রী
ডিসেম্বর ২২, ২০১৯ ০৪:২৯লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, তিনি অচিরেই একটি নয়া মন্ত্রিসভা জাতির সামনে পেশ করতে যাচ্ছেন। তিনি আরো বলেছেন, জনগণের ইচ্ছা অনুযায়ী নয়া মন্ত্রিসভায় দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেয়া হবে।
-
লেবাননের নতুন প্রধানমন্ত্রী হাসান দিয়াব; আছে হিজবুল্লার সমর্থন
ডিসেম্বর ২০, ২০১৯ ১০:১৬লেবাননের একটি শীর্ষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং সাবেক শিক্ষামন্ত্রী হাসান দিয়াবকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মিশেল আউন। লেবাননে গত দুই মাস ধরে যে রাজনৈতিক অচলাবস্থা চলে আসছিল হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী নিয়োগের ফলে তার অবসান হলো বলে আশা করা হচ্ছে।
-
লেবাননের প্রধানমন্ত্রী হবেন না সাদ হারিরি
ডিসেম্বর ১৯, ২০১৯ ১২:৪১লেবাননের প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী হবেন না সাদ হারিরি। প্রায় দুই মাস আগে প্রধামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাদ হারিরি।
-
ইসরাইলের জন্য বিপদ হতে পেরে আমরা গর্বিত: হিজবুল্লাহ মহাসচিব
ডিসেম্বর ১৩, ২০১৯ ২১:৩৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিপদ হিসেবে গণ্য হতে পেরে আমরা গর্বিত। তিনি শুক্রবার রাতে এক টিভি ভাষণে এ কথা বলেন।