-
লিবিয়ায় বিদেশি হস্তক্ষেপ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে: জাতিসংঘ মহাসচিব
জুলাই ০৯, ২০২০ ১২:৫২জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, লিবিয়ায় বিদেশি হস্তক্ষেপ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উচ্চ পর্যায়ের একটি ভার্চুয়াল বৈঠকে দেয়া বক্তৃতায় গুতেরেস এসব কথা বলেন।
-
তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা হামলা চালাইনি: ফ্রান্স
জুলাই ০৭, ২০২০ ০৬:২৩ফ্রান্সের সেনাবাহিনী লিবিয়ায় মোতায়েন তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে। আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়ে জানিয়েছে, গত শনিবার (৪ জুলাই) লিবিয়ার ‘আল-ওয়াতিয়া’ সেনাঘাঁটিতে তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিমান হামলা হয়। ফরাসি সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডেরিক বারবারি সোমবার ওই ঘটনায় তার দেশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
-
লিবিয়ার একজন জলদস্যুকে সমর্থন করছে ফ্রান্স: তুরস্ক
জুলাই ০১, ২০২০ ০২:২৫তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়ার একজন জলদস্যুকে সমর্থন দিচ্ছে ফ্রান্স। একথার মধ্য দিয়ে চাভুসওগ্লু মূলত লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল হাফতারকে বুঝিয়েছেন যিনি দীর্ঘদিন ধরে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে আসছেন।
-
লিবিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানালো রাশিয়া
জুন ২৫, ২০২০ ০২:১৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ লিবিয়ায় যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি সংঘাতে জড়িত দু'পক্ষকেই অস্ত্র সমর্পণ করার আহ্বান জানান।
-
এবার মিশরকে হুঁশিয়ারি দিল লিবিয়া; কায়রোর প্রতি ফ্রান্সের সমর্থন
জুন ২৩, ২০২০ ১৪:২৭লিবিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ব্যাপারে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে লিবিয়ার হাই কাউন্সিল অফ স্টেট।
-
লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের হুমকি; সিসির বিরুদ্ধে ত্রিপোলির প্রতিক্রিয়া
জুন ২২, ২০২০ ০২:৫৩লিবিয়ায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করার যে হুমকি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঐক্যমত্যের সরকার। সিসি শনিবার বলেছিলেন, লিবিয়ায় যদি তুর্কি-সমর্থিত বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকে তাহলে মিশর দেশটির সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে।
-
তুরস্ক আরব বিশ্বের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে: আমর মূসা
জুন ২০, ২০২০ ১১:১৯আরব লীগের সাবেক মহাসচিব ও মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মূসা তুরস্ককে আরব বিশ্বের প্রধান হুমকি বলে ঘোষণা করেছেন। আমর মূসার বরাত দিয়ে স্কাই নিউজ চানিয়েছে, তিনি বলেছেন, তুরস্ক বিগত মাসগুলোতে ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গিবিমান দিয়ে হামলা চালিয়ে, সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা সমাবেশ ঘটিয়ে এবং লিবিয়ায় সামরিক উপস্থিতির মাধ্যমে এ অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে।
-
'লিবিয়ায় দুটি স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে তুরস্ক'
জুন ১৫, ২০২০ ১৩:৩৭লিবিয়ায় দুটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে তুরস্ক। এ খবর দিয়েছে তুর্কি একটি দৈনিক পত্রিকা।
-
হাফতারকে রক্ষা করার জন্য লিবিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর: তুরস্ক
জুন ১২, ২০২০ ১২:১৫তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ায় যুদ্ধবিরতির জন্য মিশর যে প্রস্তাব দিয়েছে তা আন্তরিক নয় বরং বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারকে রক্ষা করার জন্য এই প্রস্তাব দেয়া হয়েছে। মিশরের দেয়া প্রস্তাবের সমালোচনাও করেছেন তিনি।
-
লিবিয়া থেকে এখনই সেনা সরাবে না তুরস্ক: এরদোগান
জুন ১০, ২০২০ ১৪:২১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, লিবিয়ায় তাদের সামরিক উপস্থিতি বজায় থাকবে। তিনি বলেন, লিবিয়ার জাতীয় ঐক্যের সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন রয়েছে। তারাও এই সরকারের প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।