যৌথ বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির ওপর জোর দিচ্ছে পাকিস্তান ও ইরান
https://parstoday.ir/bn/news/world-i156876-যৌথ_বাণিজ্যের_পরিমাণ_বৃদ্ধির_ওপর_জোর_দিচ্ছে_পাকিস্তান_ও_ইরান
পার্সটুডে–ইরান ও পাকিস্তানের অর্থমন্ত্রীদের মধ্যে এক বৈঠকে উভয় পক্ষ যৌথ বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।
(last modified 2026-02-10T10:35:32+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২৬ ২০:২০ Asia/Dhaka
  • পাকিস্তানের অর্থমন্ত্রী সিনেটর মুহাম্মদ আওরঙ্গজেব এবং ইরানের অর্থমন্ত্রী সৈয়দ আলী মাদানীজাদেহ
    পাকিস্তানের অর্থমন্ত্রী সিনেটর মুহাম্মদ আওরঙ্গজেব এবং ইরানের অর্থমন্ত্রী সৈয়দ আলী মাদানীজাদেহ

পার্সটুডে–ইরান ও পাকিস্তানের অর্থমন্ত্রীদের মধ্যে এক বৈঠকে উভয় পক্ষ যৌথ বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

পার্সটুডে আরও জানায়, ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে উদীয়মান বাজার বিষয়ক শীর্ষ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত এক বৈঠকে ইরান ও পাকিস্তানের অর্থমন্ত্রীগণ অর্থনৈতিক সহযোগিতা সহজতর করা এবং যৌথ বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির জন্য তাদের পারস্পরিক প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির অর্থ ও জাতীয় রাজস্ব মন্ত্রী সিনেটর মুহাম্মদ আওরঙ্গজেব আল-উলা শহরে সৌদি সরকার আয়োজিত উদীয়মান বাজার শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের অর্থমন্ত্রী সৈয়দ আলী মাদানীজাদেহ'র সাথে সাক্ষাৎ করেছেন। বৈঠকে পাকিস্তান ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপর জোর দেওয়া হয়েছে।

ইরান ও পাকিস্তান উভয় দেশের নেতাদের দৃষ্টিভঙ্গি ও নির্দেশনা অনুসারে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তানের অর্থমন্ত্রীরা দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রতিশ্রুতির ওপর আবারও জোর দিয়েছেন। উভয়েই অভিন্ন স্বার্থ অর্জনের জন্য টেকসই সম্পৃক্ততা, বাণিজ্য সহজীকরণ এবং বাধা অপসারণের আহ্বান জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অর্থমন্ত্রী অর্থনৈতিক সম্পর্ক গভীরতর করা এবং পারস্পরিক লাভজনক ফলাফল তৈরির লক্ষ্যে বিনিয়োগ ও বাজার সহযোগিতার জন্য বেশ কয়েকটি বিশেষ সুযোগের কথা উল্লেখ করেছেন, পাকিস্তানের অর্থমন্ত্রী ওই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।

১০ বিলিয়ন ডলারের বাণিজ্যের লক্ষ্যমাত্রা নিয়ে ইরান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বিনিময়ের মাত্রা বৃদ্ধির বিদ্যমান সম্ভাবনা এই সক্ষমতা কাজে লাগানোর জন্য দুই দেশের গুরুতর দৃঢ় সংকল্পের ইঙ্গিত দেয়।

দীর্ঘ সীমান্ত এবং সাংস্কৃতিক ও ঐতিহাসিক সমন্বয় সম্পন্ন দুটি প্রতিবেশী দেশ হিসেবে, ইরান ও পাকিস্তানের অর্থনৈতিক সহযোগিতা বিকাশের প্রচুর সুযোগ রয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে একটি হল জ্বালানি খাত। ইরান, তার বিশাল তেল ও গ্যাস সম্পদের মাধ্যমে পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণ করতে পারে। পক্ষান্তের পাকিস্তানের দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং শিল্প উন্নয়নের সুবাদে ইরানের জ্বালানি রপ্তানির জন্য একটি বৃহৎ বাজার। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, পেট্রোকেমিক্যাল এবং বিদ্যুতের ক্ষেত্রে সহযোগিতা আনুষ্ঠানিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করতে এবং চোরাচালান ও অনানুষ্ঠানিক বাণিজ্য রোধ করতে সাহায্য করতে পারে।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।