-
মসুল থেকে দায়েশের প্রবেশ ঠেকাতে ইদলিব ও হোমসে বিমান হামলা হচ্ছে: রাশিয়া
নভেম্বর ১৮, ২০১৬ ০৬:৪৭রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার ইদলিব এবং হোমস প্রদেশে সন্ত্রাসী লক্ষ্যবস্তুর ওপর হামলা করছে রুশ বোমারু বিমানগুলো। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা যেন ইরাকের মসুল থেকে সিরিয়ায় ঢুকতে না পারে তাই এ হামলা চালানো হচ্ছে।
-
যত দ্রুত সিরিয়া সংকটের সমাধান করা যায় তত ভালো: ল্যাভরভ
নভেম্বর ০৩, ২০১৬ ০৩:০১সিরিয়ার চলমান সংঘর্ষ অবসানের লক্ষ্যে অবিলম্বে একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
-
ভারী অস্ত্র নিয়ে মসুল থেকে পালাচ্ছে দায়েশ; ঠেকাতে চায় রাশিয়া
অক্টোবর ২৯, ২০১৬ ০০:০৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সামরিক অভিযানের মুখে ইরাকের মসুল শহর থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সিরিয়ার দিকে পালিয়ে যাচ্ছে। এ অবস্থায় ভারী অস্ত্রসহ সন্ত্রাসীদের সিরিয়ায় প্রবেশ ঠেকাতে ইরাক সরকারের সঙ্গে মস্কো কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি।
-
সন্ত্রাসীরা মসুল থেকে সিরিয়ায় গেলে ব্যবস্থা নেয়া হবে: রাশিয়া
অক্টোবর ১৮, ২০১৬ ১৬:১৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল শহরে সামরিক অভিযানের ফলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে সিরিয়ায় পুনঃমোতায়েন করা হতে পারে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি সিরিয়ায় এসব সন্ত্রাসীকে পুনর্বাসন করা হয় তবে মস্কো ‘রাজনৈতিক ও সামরিক’ সিদ্ধান্ত নেবে।
-
যৌথ ঘোষণা ছাড়াই সিরিয়া বিষয়ক লোজান বৈঠক শেষ
অক্টোবর ১৬, ২০১৬ ০২:৫২সিরিয়ার চলমান সংকট নিরসনের লক্ষ্যে সুইজারল্যান্ডের লোজান শহরে অনুষ্ঠিত বহুজাতিক আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আমন্ত্রণে অনুষ্ঠিত এ বৈঠকে রাশিয়া, ইরান, ইরাক, সৌদি আরব, কাতার, তুরস্ক, জর্দান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা উপস্থিত ছিলেন।
-
সিরিয়ায় অবিলম্বে মানবিক এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করুন: জারিফ
অক্টোবর ১৩, ২০১৬ ১৬:০১ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ অবিলম্বে সিরিয়ায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোন সংলাপে এ আহ্বান জানান তিনি।
-
সিরিয়ায় কূটনীতি জোরদার করার আহ্বান জানাল ইরান ও রাশিয়া
অক্টোবর ১২, ২০১৬ ০৩:২৫সিরিয়ার চলমান সংঘর্ষ বন্ধের লক্ষ্যে নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে ইরান ও রাশিয়া। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ এক টেলিফোনালাপে এ আহ্বান জানিয়েছেন।
-
রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে বিপদাপন্ন করে তুলছে আমেরিকা: মস্কো
অক্টোবর ১০, ২০১৬ ০৩:০২মস্কোর প্রতি ওয়াশিংটনের ক্রমবর্ধমান বিদ্বেষী আচরণ রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে বিপদাপন্ন করে তুলছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, মার্কিন সরকার তার দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক খারাপ করে দিচ্ছে।
-
সিরিয়ায় মার্কিন হামলা হলে রাশিয়া তার সম্পদ রক্ষা করবে: ল্যাভরভ
অক্টোবর ১০, ২০১৬ ০০:১৯সিরিয়ায় সরকারি সামরিক বিমানঘাঁটিতে মার্কিন বাহিনী বোমা হামলা করলে সেখানে মোতায়েন নিজের সম্পদকে রক্ষা করবে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
-
আলেপ্পো নিয়ে জাতিসংঘের প্রস্তাব সমর্থন করল রাশিয়া
অক্টোবর ০৭, ২০১৬ ০৩:১৭সিরিয়ার আলেপ্পো শহর থেকে উগ্র তাকফিরি জঙ্গিদের নিরাপদে বেরিয়ে যেতে দেয়ার যে প্রস্তাব জাতিসংঘ উত্থাপন করেছে রাশিয়া তার প্রতি সমর্থন জানিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার মস্কো সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-মার্ক আইরুল্তের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থন ব্যক্ত করেন।