-
হাসিনা-মার্কেল বৈঠক: রোহিঙ্গাদের অস্থায়ী পুনর্বাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ২০:০৭বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে মিয়ানমারের শরণার্থীদের অস্থায়ী পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আজ (শনিবার) মিউনিখের হোটেল ব্যারিসার হফ-এ ৫৩তম নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক মধ্যাহ্ন ভোজসভায় শেখ হাসিনা এ আহ্বান জানান।
-
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানিতে শেখ হাসিনা
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ০৮:৪৯৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় আজ (শুক্রবার) সকাল ৬টায় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী মিউনিখ ম্যারিয়ট হোটেলে যান; তিন দিনের সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
-
বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ১৩:৫৬বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সকাল সাড়ে দশটায় গাজীপুর জেলার সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭ তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার সময় এ আহ্বান জানান তিনি।
-
অস্ত্র ব্যবসায়ীরাই বিশ্বে জঙ্গিবাদ সৃষ্টি করছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ১৭:১২আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীরাই বিশ্বে জঙ্গিবাদ সৃষ্টি করছে; এমনটাই মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুসলিম অধ্যুষিত যেসব দেশে মারামারি, কাটাকাটি, খুন-খারাবি হচ্ছে; সেখানেই অস্ত্রের ব্যবহার হচ্ছে। কিন্তু এই অস্ত্রটা তৈরি করে কারা? আর লাভবান কারা হয়। রণক্ষেত্র বানাচ্ছে আমাদের মুসলমানদের জায়গাগুলো, রক্ত যাচ্ছে মুসলমানদের। আর এই অস্ত্র তৈরি করে, অস্ত্র বিক্রি করে, কারা লাভবান হচ্ছে? সেটা একটু চিন্তা করে দেখবেন।
-
দারিদ্র্য বিমোচন কর্মসূচির অধিকাংশ লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করেছে: হাসিনা
ফেব্রুয়ারি ০৫, ২০১৭ ১৪:৫১বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, জাতিসংঘ ঘোষিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি বা এমডিজি’র অধিকাংশ লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করেছে।
-
বইয়ের পাতা উল্টে পড়ার মজাই আলাদা: একুশে গ্রন্থমেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি ০১, ২০১৭ ১৬:৪৩বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বুধবার) বিকেলে বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশের গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একইসঙ্গে তিনি চার দিনব্যাপী ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭’ উদ্বোধন করেন।
-
তারা সুন্দরবনে গিয়ে রয়েল বেঙ্গলের সঙ্গে দেখা করুক: রামপালবিরোধীদের প্রতি শেখ হাসিনা
জানুয়ারি ২৮, ২০১৭ ১৬:২১বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎকেন্দ্রটি যেখানে তৈরি হবে, সেই জায়গায় না গিয়েই রামপালবিরোধীরা এর ক্ষতিকর প্রভাবের কথা বলছেন।
-
আমরা সবাই মিলে আমাদের দেশকে শান্তিময় করব: শেখ হাসিনা
জানুয়ারি ২৬, ২০১৭ ১৪:৩২বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত হতে স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
সবার আগে শিক্ষা- শেখ হাসিনা: পরিবর্তন শুরু হয়েছে- ওবায়দুল কাদের
জানুয়ারি ২৪, ২০১৭ ২০:০৫জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আর মাদকাসক্তির বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে। এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলাম শান্তির ধর্ম। কিন্তু যারা বিভ্রান্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের স্থান হবে না।’
-
অসহায় মানুষের প্রতি সেবার হাত প্রসারিত করুন: পুলিশের প্রতি শেখ হাসিনা
জানুয়ারি ২৩, ২০১৭ ১২:০২শান্তিময় ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো জোরদার এবং প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের প্রতি অকুণ্ঠ চিত্তে সেবার হাত প্রসারিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।