-
কাতারের আচরণে ক্ষুব্ধ সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান বিরোধী বক্তব্য
জুলাই ০৬, ২০১৭ ১২:১০কাতার সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের দাবি মেনে নিতে অস্বীকার করার পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রতি ইরানের সমর্থনের কথা উল্লেখ করতে গিয়ে দাবি করেছেন, সন্ত্রাসবাদের প্রতি তেহরানের সমর্থন রয়েছে।
-
"দায়েশ অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ৩ দেশের জন্য সতর্কবার্তা"
জুন ১৯, ২০১৭ ১৪:১৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সদরদপ্তরে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মধ্যম পাল্লার ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত ৭ জুন তেহরানে সন্ত্রাসী হামলার জবাব হিসেবে ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
-
কাতারকে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
জুন ১৩, ২০১৭ ০৭:৫৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করে অভিযোগ করেছেন, কাতারের মতো তাদের শরীক কয়েকটি আরব দেশ সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে।
-
মুসলিম উম্মাহর শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণেই ইরান আজ এতো জনপ্রিয়
জুন ০৯, ২০১৭ ১৪:০৬ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তেহরানে সন্ত্রাসী হামলা থেকে ইরানের জনগণ, বিপ্লব ও ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ও তাদের অনুচরদের শত্রুতা ও বিদ্বেষী চেহারা ফুটে উঠেছে। বর্বরোচিত ওই সন্ত্রাসী হামলায় নিহতদের এক শোকানুষ্ঠানে পাঠানো শোকবাণীতে তিনি এ কথা বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা তার বাণীতে আরো বলেছেন, এ ধরণের নৃশংস কর্মকাণ্ডের ফলে কেবল মার্কিন সরকার ও সৌদি আরবের মতো পদলেহী শাসকদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ও ঘৃণা আরো বাড়বে।
-
ইরানে সন্ত্রাসী হামলা: বিশ্বজুড়ে নিন্দা; আছে আমেরিকাও
জুন ০৮, ২০১৭ ১৩:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানে গতকাল (বুধবার) সংঘটিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামলার বিরুদ্ধে নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, আমেরিকা, জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদ। হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।
-
তেহরানে ইরান ও সিরিয়ার সেনা প্রধানদের বৈঠক: আস্তানায় ফের শুরু হচ্ছে সংলাপ
মে ০২, ২০১৭ ০৯:৫২সিরিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান আলী আব্দুল্লাহ আইয়ুব এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাকেরি দু'দেশের সামরিক সহযোগিতা ও সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তেহরানে অনুষ্ঠিত ওই বৈঠকে তারা ইরান ও সিরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করে সিরিয়ায় ইসরাইল ও মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়েছেন।
-
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে একমত হয়েছে ইরান-ভারত
এপ্রিল ২৬, ২০১৭ ১৩:২৮সন্ত্রাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট লড়াইয়ের পাশাপাশি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে তেহরান-দিল্লি এক সঙ্গে কাজ করবে বলে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইরান ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী।
-
'ইরান নয়, আমেরিকার মিত্র দেশগুলোই সন্ত্রাসীদের প্রধান পৃষ্ঠপোষক'
এপ্রিল ০১, ২০১৭ ১৪:২৫সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয়া বন্ধ করতে নিজের আঞ্চলিক মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে ইরানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন অভিযোগ বন্ধ করতেও ওয়াশিংটনকে পরামর্শ দিয়েছে তেহরান।
-
জেনেভায় সিরিয়া বিষয়ক আলোচনা চলছে: সফলতা নিয়ে বাড়ছে সংশয়
মার্চ ২৪, ২০১৭ ১২:৫৬সিরিয়া বিষয়ক পঞ্চম বৈঠক গতকাল থেকে জেনেভায় শুরু হয়েছে এবং আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট সব পক্ষই এবারের বৈঠকে অংশ নিয়েছে। এর আগে সিরিয়ার বিদ্রোহীদের উপস্থিতি ছাড়াই কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সিরিয়ার রাজনৈতিক কাঠামো নির্ধারণ, সংবিধান সংস্কার, নির্বাচন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়টি মূলত জেনেভা বৈঠকে প্রাধান্য পাবে।
-
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে; সোয়াত সদস্য আহত
মার্চ ১৬, ২০১৭ ০৫:০০বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা এলাকার 'ছায়ানীড়' বাড়িতে অবস্থানকারী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরুর পর দু’পক্ষের মধ্যে গুলাগুলিতে এক সোয়াত সদস্য গুরুতর আহত হয়েছেন।