-
প্যারিসে ইরান ও ফরাসি বিশেষজ্ঞ প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
সেপ্টেম্বর ০৩, ২০১৯ ০১:৫২ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে শক্তিশালী করার উপায় নিয়ে ইরান ও ফ্রান্সের বিশেষজ্ঞ প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল (সোমবার) সকাল ও বিকেলে দুই দফা এ বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানি বিশেষজ্ঞ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
-
ইমানুয়েল ম্যাকরনের কাছে হাসান রুহানির বার্তা হস্তান্তর করলেন আরাকচি
জুলাই ২৪, ২০১৯ ০৫:০৯ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের কাছে তার ইরানি সমকক্ষ হাসান রুহানির বিশেষ বার্তা হস্তান্তর করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের বিশেষ দূত আব্বাস আরাকচি। গতরাতে (মঙ্গলবার রাতে) ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ম্যাকরনের সঙ্গে সাক্ষাৎ করেন আরাকচি।
-
‘ইন্সটেক্স চালু হয়েছে’: ইউরোপ- ইরান: ‘ইতিবাচক কিন্তু যথেষ্ট নয়’
জুন ২৯, ২০১৯ ০১:৩৬ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আর্থিক লেনদেন করার বিশেষ ব্যবস্থা- ইন্সটেক্স চালু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক পদস্থ কর্মকর্তা হেলগা শ্মিড বলেছেন, ইন্সটেক্স চালু হয়েছে এবং এর মাধ্যমে প্রথম আর্থিক লেনদেন সম্পন্ন হওয়ার পথে রয়েছে।
-
অনাগ্রাসন চুক্তি আঞ্চলিক আস্থা জোরদার করবে: ইরান
মে ২৯, ২০১৯ ০৮:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সংলাপকে তেহরান বিশেষ অগ্রাধিকার দেয়। তিনি আরো বলেন, অনাগ্রাসন চুক্তির বিষয়ে ইরান যে পদক্ষেপ নিয়েছে তা পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আস্থা জোরদার করবে।
-
আমানোর সঙ্গে আরাকচির বৈঠক: পরমাণু সমঝোতা নিয়ে শর্ত জানাল ইরান
জানুয়ারি ২৯, ২০১৯ ০৩:৩০ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরানের স্বার্থ রক্ষিত হলেই কেবল এ সমঝোতা মেনে চলবে তার দেশ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে এই সংস্থার প্রধান ইউকিয়া আমানোর সঙ্গে এক বৈঠকের পর ইরানের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন আরাকচি।
-
সম্মেলন অনুষ্ঠানের কারণ ব্যাখ্যা করতে পোল্যান্ডের মন্ত্রী ইরানে
জানুয়ারি ২১, ২০১৯ ১৫:৪৮পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইসলামি প্রজাতন্ত্র ইরান-বিরোধী যে সম্মেলন হতে যাচ্ছে সে বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী মাচেই লাং তেহরান সফরে এসেছেন। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি আমেরিকার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
-
ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে পাকিস্তানের আগ্রহ প্রকাশ
ডিসেম্বর ০৪, ২০১৮ ০৩:১২সকল ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। তিনি সোমবার ইসলামাবাদ সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন।
-
অবিলম্বে এসপিভি চালু করুন: ইউরোপীয় ইউনিয়নকে ইরান
নভেম্বর ২৯, ২০১৮ ০৬:৪৩ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর মার্কিন চাপ কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে ব্যর্থ হলে পরমাণু সমঝোতা মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে। তিনি বুধবার ব্রাসেলসে বেলজিয়ামের উপ পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো প্লোভিমের সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
হুমকির মুখে পরমাণু সমঝোতা : ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
নভেম্বর ২৭, ২০১৮ ১৫:৩৬ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রাসেলসে অনুষ্ঠিত ইরানের শান্তিপূর্ণ পরমাণু ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক তৃতীয় সেমিনারে বলেছেন, "পরমাণু সমঝোতা অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য এবং এ চুক্তি পুরোপুরি মেনে চলছে তেহরান। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে চুক্তিতে সইকারী অপর দেশগুলো সহযোগিতা করবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনো বাস্তবায়ন এখনো চোখে পড়ছে না।"
-
বাণিজ্য চালু রাখতে নতুন লেনদেন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে: ইরান
নভেম্বর ২২, ২০১৮ ০৩:১৭ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালু রাখতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নতুন একটি ব্যাংকিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খবর দিয়েছেন। তিনি বলেছেন, এ সম্পর্কে ইইউ’র সঙ্গে ইরানের বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা চলছে।