-
সিরিয়ার তাল-তামের শহরে ঢুকে পড়েছে সরকারি সেনারা: রিপোর্ট
অক্টোবর ১৪, ২০১৯ ১১:২৫সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তাল-তামের শহরে ঢুকে পড়েছে সরকারি সেনারা। কুর্দি গেরিলাদের সঙ্গে সিরিয়া সরকারের একটি চুক্তি সই হওয়ার পর ওই অঞ্চলে সেনা পাঠালো দামেস্ক সরকার। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
-
তুর্কি অভিযান রুখতে মানবিজ শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে সিরীয় সেনারা
অক্টোবর ১৩, ২০১৯ ১৩:১১সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে সিরিয়ার সরকারি সেনারা। শহরটিতে বর্তমানে কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে রয়েছে। শহরটি যাতে তুরস্কের সেনাদের হাতে না পড়ে সে জন্য সিরিয়ার সেনারা শহরটির নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।
-
সিরীয় কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ হবে না: এরদোগান
অক্টোবর ১২, ২০১৯ ১০:৪৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, যে যাই বলুক না কেন তার দেশের সেনারা সিরীয় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করবে না।
-
উত্তর সিরিয়ায় শিগগিরই অভিযান বন্ধ করুন: তুরস্ককে ইরান
অক্টোবর ১০, ২০১৯ ১৪:৪৭সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী যে অভিযান শুরু করেছে তা দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পাশাপাশি সিরিয়া থেকে তুরস্কের সমস্ত সেনা প্রত্যাহার করারও কথা বলেছে তেহরান।
-
সিরিয়ায় তুর্কি অভিযান বাজে পরিকল্পনা, সীমাহীন যুদ্ধ চাই না: ট্রাম্প
অক্টোবর ১০, ২০১৯ ০৬:২০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক যে অভিযান চালাচ্ছে তাকে আমেরিকা সঠিক বলে মনে করে না বরং বাজে পরিকল্পনা বলে মনে করছে।
-
সিরিয়ার উত্তরাঞ্চল থেকে চলে গেছে মার্কিন সেনা; পড়ে আছে শূন্য ঘাঁটি
অক্টোবর ০৮, ২০১৯ ১০:৪০সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ফলে তুরস্কের সীমান্তবর্তী তেল আরকাম ঘাঁটিটি এখন শূন্য অবস্থায় পড়ে রয়েছে।
-
সিরিয়ায় অভিযান চালাতে তুরস্ককে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা
অক্টোবর ০৭, ২০১৯ ১৩:৫২সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ব্যাপারে তুরস্ককে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা। অথচ ওয়াশিংটন দীর্ঘদিন ধরে কুর্দিদেরকে সমর্থন ও মদদ দিয়ে এসেছে এবং কুর্দিদের মিত্র হিসেবে কাজ করেছে।
-
সিরিয়ার নিরাপদ অঞ্চল কুর্দি গেরিলাদের জন্য নয়: এরদোগান
জানুয়ারি ২২, ২০১৯ ১৩:৫৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার সেইফ জোন বা নিরাপদ অঞ্চল কুর্দি গেরিলাদের জন্য নয়। তিনি বলেছেন, তার দেশ কুর্দিদের জন্য সিরিয়াকে কখনো নিরাপদ অঞ্চলে পরিণত হতে দেবে না, যেমনটি ইরাকে হয়েছে।
-
কুর্দিদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সিরিয়া সরকার
জানুয়ারি ১৪, ২০১৯ ১২:৩৫দেশের সংহতি রক্ষার জন্য কুর্দিদের দেয়া আলাচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সিরিয়া সরকার। কয়েকদিন আগে কুর্দি কয়েকটি গ্রুপ রাশিয়ার মধ্যস্থতায় বাশার আল-আসাদ সরকারের সঙ্গে এমন আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে।
-
কুর্দিদের ওপর হামলা চালালে তুরস্ককে পঙ্গু করে দেয়া হবে: ট্রাম্প
জানুয়ারি ১৪, ২০১৯ ১০:২৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ার কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তুরস্ককে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া হবে। কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য গতকাল তুরস্ক নতুন করে সিরিয়ার ইদলিব প্রদেশের সীমান্তে সেনা পাঠিয়েছে। এরপর ট্রাম্প একথা বললেন।