-
‘মার্কিন সেনা প্রত্যাহার না করলে সিরিয়ায় তুরস্ক অভিযান চালাবে’
জানুয়ারি ১০, ২০১৯ ২০:৫৫তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে আংকারা সামরিক অভিযান চালাবে।
-
বোল্টনের ‘ইসরাইলি মেসেজ’ প্রত্যাখ্যান করলেন এরদোগান
জানুয়ারি ০৯, ২০১৯ ০৮:৪০মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সিরিয়ার ওয়াইপিজি কুর্দি গেরিলাদের সুরক্ষা দেয়ার বিষয়ে তুরস্কের প্রতি যে শর্ত দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, এই বক্তব্য মূলত ইহুদিবাদী ইসরাইলের এবং আংকারা তা গ্রহণ করবে না।
-
আসাদ সরকারের সঙ্গে চুক্তি করতে চায় কুর্দিরা
জানুয়ারি ০৫, ২০১৯ ১৪:১১সিরিয়ার কুর্দি গেরিলারা রাশিয়ার মধ্যস্থতায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সঙ্গে চুক্তি করতে চাইছে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে তারা এমন পরিকল্পনা নিয়েছে বলে কুর্দিদের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন।
-
আসাদ সরকারের সঙ্গে চুক্তি: মানবিজ থেকে সরে গেছে কুর্দি যোদ্ধারা
জানুয়ারি ০৩, ২০১৯ ১০:০২সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর থেকে শত শত কুর্দি যোদ্ধাকে প্রত্যাহার করা হয়েছে। এসব যোদ্ধা ফোরাত নদীর পূর্ব উপকূলে অবস্থান নেবে।
-
সিরিয়ার সেনাদের সমর্থনে কুর্দি নারীদের মিছিল
ডিসেম্বর ৩১, ২০১৮ ২০:০০সিরিয়ার সেনাদের সমর্থনে এবং কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াপিজি’র বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানের হুমকির নিন্দা জানিয়ে হাসাকা প্রদেশে বহুসংখ্যক কুর্দি নারী মিছিল করেছেন।
-
‘আমেরিকা বিশ্বাসঘাতক; তাদের ওপর অভিসম্পাত’
ডিসেম্বর ২৫, ২০১৮ ১০:৩২সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলারা আমেরিকাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করে মার্কিন সরকারের ওপর অভিসম্পাত দিয়েছে। কুর্দিরা আরো বলেছে, “সেনা প্রত্যাহার করে আমেরিকা আমাদের পিঠে ছুরি মেরেছে।” সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার সিদ্ধান্তে হতাশ হয়ে কুর্দিরা এসব কথা বলেছে।
-
মার্কিন ও ফরাসি সেনারা প্রত্নসম্পদ লুট করছে: সিরিয়া
ডিসেম্বর ১০, ২০১৮ ১৫:১৪সিরিয়া সরকারের একজন উঁচু পর্যায়ের কর্মকর্তা বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দি গেরিলাদের সহযোগিতায় ফ্রান্স ও আমেরিকার সেনারা মূল্যবান প্রত্নসম্পদ লুট করছে।
-
মার্কিন সমর্থিত গেরিলাদের চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন এরদোগান
অক্টোবর ২৬, ২০১৮ ১৪:০২তুর্কি সীমান্তে যারা ঝুঁকি সৃষ্টিকারী গেরিলাদের জন্য চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এ বক্তব্যের মাঝদিয়ে তিনি মূলত সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদেরকে বুঝিয়েছেন।
-
ইদলিবের পর ফোরাত উপকূল মুক্ত করা হবে: সিরিয়া
অক্টোবর ১৫, ২০১৮ ১৫:৪২সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, ইদলিব প্রদেশ মুক্ত করার পর উগ্র সন্ত্রাসীদের হাত থেকে ফোরাত নদীর পূর্ব উপকূল মুক্ত করা হবে। বর্তমানে এলাকাটি মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের হাতে রয়েছে।
-
সিরিয়ায় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা: ল্যাভরভ
অক্টোবর ১৩, ২০১৮ ১৬:৩৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা। এজন্য মার্কিন সরকার সেখানকার মিত্রদের বিশেষ করে কুর্দিদের ব্যবহার করে ফোরাত নদীর পূর্ব উপকূলে অবৈধ রাষ্ট্র কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে।