সিরিয়ার সেনাদের সমর্থনে কুর্দি নারীদের মিছিল
https://parstoday.ir/bn/news/west_asia-i67008-সিরিয়ার_সেনাদের_সমর্থনে_কুর্দি_নারীদের_মিছিল
সিরিয়ার সেনাদের সমর্থনে এবং কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াপিজি’র বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানের হুমকির নিন্দা জানিয়ে হাসাকা প্রদেশে বহুসংখ্যক কুর্দি নারী মিছিল করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৮ ২০:০০ Asia/Dhaka
  • সিরিয়ার সেনা ও প্রেসিডেন্ট বাশার আসাদের প্রতি সমর্থন জানিয়ে কুর্দি নারীদের মিছিল
    সিরিয়ার সেনা ও প্রেসিডেন্ট বাশার আসাদের প্রতি সমর্থন জানিয়ে কুর্দি নারীদের মিছিল

সিরিয়ার সেনাদের সমর্থনে এবং কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াপিজি’র বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানের হুমকির নিন্দা জানিয়ে হাসাকা প্রদেশে বহুসংখ্যক কুর্দি নারী মিছিল করেছেন।

কুর্দি অধ্যুষিত কামিশলি শহরের আল-সাবি’আ বাহরাত চত্বর থেকে মিছিল শুরু করে আরব কালচারাল সেন্টার চত্বরে গিয়ে শেষ হয়। শহরটি রাজধানী দামেস্ক থেকে ৬৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

মিছিলে অংশ নেয়া নারীরা সিরিয়ার জাতীয় পতাকা ও নানা রকমের ব্যানার ফেস্টুন বহন করেন এবং সরকারি সেনাদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন। তারা বলেন, দেশের সেনাবাহিনীই হচ্ছে সিরিয়ার ঐক্যের একমাত্র নিশ্চয়তা দানকারী প্রতিষ্ঠান। তারাই কেবল জাতীয় শক্তি যারা সন্ত্রাসবাদ ও বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে।

কুর্দি নারীদের মিছিল

মিছিলে অংশ নেয়া নারীরা দেশের সামরিক বাহিনী ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি সমাজের সমস্ত শ্রেণী-পেশার মানুষের সমর্থনের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। তারা বলেন, সেনাবাহিনী ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দৃঢ়তার কারণে বিদেশি সমস্ত শয়তানি চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে। এসময় মিছিলে অংশ নেয়া নারীরা সিরিয়ার সমস্ত জনগণকে কুর্দি জনপদে তুর্কি বাহিনীর সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/৩১