-
নিষেধাজ্ঞা: জার্মানিতে ঢুকতে পারবেন না সৌদির ১৮ নাগরিক
নভেম্বর ২০, ২০১৮ ০৮:৩৪সৌদি আরবের ১৮ নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে জার্মানি। ফলে এসব নাগরিক জার্মানি ও ইউরোপের শেনজেন পাসপোর্ট ফ্রি জোনে ঢুকতে পারবেন না। ইউরোপীয় ইউনিয়নের ২২টি দেশ এবং এর বাইরের চারটি দেশ নিয়ে শেনজেন এলাকা গঠিত। অবশ্য, ব্রিটেন এ এলাকার অন্তর্ভুক্ত নয়।
-
মানবাধিকার ও গণতন্ত্র সৌদি সরকারের সবচেয়ে বড় শত্রু: জাতিসংঘে ইরান
নভেম্বর ১৯, ২০১৮ ১২:৪৬জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে সৌদি আরবের প্রতিনিধি আব্দুল্লাহ আল মোয়াল্লেম মানবাধিকার ইস্যুতে ইরানের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করেছেন। সৌদি প্রতিনিধি এমন সময় ইরানে মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছেন যখন ইয়েমেনে মানবিক বিপর্যয় সৃষ্টি এবং রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে নৃশংসভাবে হত্যার ঘটনার ব্যাপারে জবাবদিহিতা করার জন্য রিয়াদের ওপর ব্যাপক আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে।
-
খাশোগির খুনিদের হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি: তুরস্ক
নভেম্বর ১৮, ২০১৮ ১১:৫৫তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার সঙ্গে জড়িতদের হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। তিনি গতরাতে কানাডার হেলিফিক্সে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এ তথ্য দিয়েছেন।
-
সৌদি আরব পরিচালনা করছে সভ্যতা-বঞ্চিত বেদুঈন মাফিয়া: ইরান
নভেম্বর ১৮, ২০১৮ ১১:৪১সভ্যতা-বঞ্চিত বেদুঈন মাফিয়া চক্র সৌদি আরব নামক দেশটি পরিচালনা করছে যে গোষ্ঠী তার হিংস্রতা চরিতার্থ করার জন্য তরবারির পরিবর্তে এখন করাত ব্যবহার করছে। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে নিযুক্ত ইরানের প্রতিনিধি মোহাম্মাদ হাসানি-নেজাত এই মন্তব্য করেছেন।
-
সৌদিসহ বিভিন্ন দেশে খাশোগির গায়েবানা জানাজা
নভেম্বর ১৬, ২০১৮ ১৫:১৬পবিত্র মক্কা ও মদিনাসহ বিশ্বের বিভিন্ন শহরে আজ নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সৌদি সরকার এখন পর্যন্ত খাশোগির মরদেহ হস্তান্তর না করায় এ জানাজার আয়োজন করা হয়। সৌদি আরবের পবিত্র মদিনার মসজিদে নববীতে আজকের গায়েবানা জানাজায় খাশোগির ছেলে সালাহ খাশোগিও অংশ নেন। আজ ফজরের নামাজের পর সেখানে জানাজার আয়োজন করা হয়।
-
সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করতে মার্কিন সিনেটে বিল
নভেম্বর ১৬, ২০১৮ ১৪:৫২ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে বর্বরভাবে হত্যা, মানবাধিকার কর্মীদের আটক ও ইয়েমেনে নির্বিচার বোমা হামলার জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার লক্ষ্যে মার্কিন সিনেটে একটি বিল আনা হয়েছে। ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলের কয়েকজন সিনেটর এ বিল আনেন।
-
সৌদি যুবরাজকে বাঁচানোর চেষ্টায় গাজায় ইসরাইলি হামলা: রিপোর্ট
নভেম্বর ১৫, ২০১৮ ০৭:১৯সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা থেকে বিশ্ব জনমত ভিন্ন দিকে নেয়া এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে বিপদমুক্ত করার পরিকল্পনা থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল নতুন করে আগ্রাসন শুরু করে থাকতে পারে। খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় বিন সালমানকেই মূলত দায়ী করা হচ্ছে।
-
হুদাইদার আশপাশে সংঘর্ষ বন্ধ করুন: জাতিসংঘ
নভেম্বর ১৪, ২০১৮ ১০:৫৪জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং জরুরি ত্রাণ সমন্বয়ক মার্ক লোকক ইয়েমেনের বন্দরনগরী হুদাইদার আশপাশে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন। হুদাইদার শহর ও বন্দেরর দখল নেয়ার জন্য গত বেশ কয়েকদিন ধরে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি দেশের নিয়মিত সেনা ও ভাড়াটে সন্ত্রাসীরা বড় রকমের আগ্রাসন চালাচ্ছে।
-
তেল উত্তোলন কমাচ্ছে সৌদি: ট্রাম্পের উদ্বেগ
নভেম্বর ১৩, ২০১৮ ১৫:০২সৌদি আরব ডিসেম্বর মাস থেকে তেল উত্তোলন কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেলের দাম কমিয়ে রাখার স্বার্থে তেল উত্তোলন ঠিক রাখার অনুরোধ করেছেন।
-
খাশোগিকে হত্যার পর খুনির ফোন: বসকে বলুন মিশন সফল
নভেম্বর ১৩, ২০১৮ ১৪:১০সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর ঘাতকদের একজন ফোনে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সহযোগীকে বলেছেন, আপনার বসকে বলুন কাজ শেষ, মিশন সফল হয়েছে। হত্যাকাণ্ড ঘটানোর পরপরই খুনি ওই ফোন করে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।