-
নিষেধাজ্ঞা দিলে তেলের দাম বাড়বে, রুশ সেনা ডাকব: আমেরিকাকে সৌদি
অক্টোবর ১৫, ২০১৮ ১৭:৩৭সৌদি আরবের আল-আরাবিয়া নিউজ নেটওয়ার্ক বলেছে, যদি আমেরিকা রিয়াদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তারা ছুরি মেরে নিজেদের অর্থনীতিকে হত্যা করবে। আমেরিকা নিষেধাজ্ঞা দিলে সৌদি আরব ইরানের বন্ধু হবে, তেল বিক্রি করবে চীনা মুদ্রায় এবং দেশের ভেতরে রাশিয়ার সেনা ডাকা হবে বলেও হুমকি দিয়েছে এ গণমাধ্যম।
-
চাপ সামলানোর চেষ্টা: ‘ম্যান ইউ’ কিনতে চান সৌদি যুবরাজ
অক্টোবর ১৫, ২০১৮ ১৫:০১ব্রিটেনের অন্যতম প্রধান ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের তরুণ যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। বলা হচ্ছে-সৌদি আরবের অর্থনীতিকে তিনি যে বহুমুখীকরণের উদ্যোগ নিয়েছেন তার অংশ হিসেবে তিনি এ ক্লাব কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
-
খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের শেয়ার বাজারে ধস
অক্টোবর ১৪, ২০১৮ ১৯:৫৬সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী ও আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড ও বিদেশী চাপের ঘটনায় দেশটির শেয়ার বাজারে বড় রকমের দরপতন ঘটেছে।
-
হুথিদের হামলায় সৌদি আব্রাহাম ট্যাংক ধ্বংস
অক্টোবর ১৪, ২০১৮ ১৮:০২ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় সৌদি আরবের একটি আব্রাহাম ট্যাংক ধ্বংস হয়েছে। ট্যাংক ধ্বংস হওয়ার ভিডিও ইয়েমেন অবজরাভার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে।
-
হুদায়দায় আহতদের চিকিৎসায় বাধা দিচ্ছে সৌদি আরব: ইয়েমেন
অক্টোবর ১৪, ২০১৮ ১৫:৪৭ইয়েমেনের হুদায়দায় সৌদি হামলায় আহতদের চিকিৎসায় বাধা দিচ্ছে রিয়াদ। ত্রাণ ও স্বাস্থ্যকর্মীরা যাতে ঘটনাস্থলে পৌঁছাতে না পারে সে লক্ষ্যে আগ্রাসীরা নানা ধরণের বাধা সৃষ্টি করছে। এ তথ্য জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী আহমাদ মুতাওয়াক্কেল।
-
সৌদি কনস্যুলেটে প্রবেশের অনুমতি না দিলে বহিষ্কার হবে সবাই: তুরস্ক
অক্টোবর ১৪, ২০১৮ ১৪:৫৮তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে তল্লাশির অনুমতি না দিলে সৌদি কনস্যুলেটের প্রধানসহ কূটনীতিকদের বহিষ্কার করবে আঙ্কারা। তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির দৈনিক 'ইয়ানিসাফাক' এ খবর দিয়েছে।
-
খাশোগি নিখোঁজের ঘটনাকে ‘চক্রান্ত’ বলছে সৌদি মিডিয়া
অক্টোবর ১৪, ২০১৮ ১৪:২৭সৌদি আরবের সরকার সমর্থিত গণামাধ্যম দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনাকে চক্রান্ত বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। এসব গণমাধ্যম বলছে, সৌদি আরবকে বিপদে ফেলার জন্য এটা হচ্ছে একটা ‘ষড়যন্ত্র’।
-
আবার সৌদি সেনা অবস্থানে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
অক্টোবর ১৪, ২০১৮ ১২:১১ইয়েমেনের সানা প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের একটি সমাবেশে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের অনুগত সেনারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর তথ্যকেন্দ্র থেকে আজ (রোববার) এ খবর নিশ্চিত করা হয়েছে।
-
খাশোগি নিখোঁজের তদন্তে সহযোগিতা করছে না সৌদি আরব: তুরস্ক
অক্টোবর ১৪, ২০১৮ ০৭:১৬সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হয়ে যাওয়ার তদন্তে রিয়াদ আঙ্কারাকে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। চলতি মাসের গোড়ার দিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে খাশোগি নিহত হয়েছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
-
খাশোগিকে হত্যা করলে সৌদি আরবকে মারাত্মক শাস্তি পেতে হবে: ট্রাম্প
অক্টোবর ১৩, ২০১৮ ১৭:৪২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, যদি প্রমাণ হয় যে, ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে সৌদি আরব হত্যা করেছে তাহলে দেশটিকে মারাত্মক শাস্তির মুখে পড়তে হবে।